চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার ঘুরে দাঁড়াতে চাই: অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ৩০, মে ২০১৭
বিনোদন
A A
অপু বিশ্বাস

অপু বিশ্বাস

‘গত কয়েক বছর আমার জীবনে এমন কিছু ঘটে গেছে, সেটা হয়তো লিখে প্রকাশ করা সম্ভব নয়। অনেক কিছু দেখেছি। অনেক কিছু শিখেছি। অনেক ধাক্কা খেয়েছি। আবার উঠে দাঁড়িয়েছি। জীবন থেকে আমি শিক্ষা পেয়েছি। আশেপাশের মানুষগুলোর নিষ্ঠুরতাও দেখেছি। আমি আবার ঘুরে দাঁড়াতে চাই। আমার সন্তানের জন্য কিছু করে যেতে চাই।’ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গতকাল সোমবার রাতে এভাবেই লিখেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

তিনি আরও লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরেকবার ফিরতে চাই। আমার সন্তানকে সময় দেওয়ার পর যতটুক সময় পাই, পুরো সময়টাতে নিজেকে প্রস্তুত করছি। কথা দিচ্ছি, খুব দ্রুত আপনাদের অপু আপনাদের মাঝে ফিরে আসবে। অবশ্যই নতুন ভাবে।’

গত ২৪ মে ‘রাজনীতি’ ছবি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। তখন তিনি বলেছিলেন, তিনি আরও বললেন, ‘অনেক দিন পর আপনাদের কাছে এসেছি নতুন ছবি নিয়ে। আমি নিয়মিত কাজ করতে চাই। আমাকে সহযোগিতা করুন।’

Banglabid

‘অপু আর চলচ্চিত্রে কাজ করবে না। ও আমার সন্তান আর সংসার দেখাশোনা করবে।’ কিছু দিন আগে এক টেলিভিশন সাক্ষাৎ​কারে এমনটাই বলেছিলেন অপুর স্বামী ও দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান। কিন্তু ​এ কথায় কান দেননি অপু। তিনি চলচ্চিত্রে ফিরে আসার জন্য নানা ভাবে নিজেকে প্রস্তুত করছেন। শরীরকে ঠিক করার জন্য নিয়মিত যাচ্ছেন জিমে। খাবারের ব্যাপারে পরামর্শ নিচ্ছেন পুষ্টিবিদের কাছ থেকে।

এবার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত চলচ্চিত্র ‘রাজনীতি’। এরই মধ্যে এই ছবির প্রচরণায় যুক্ত হয়েছেন অপু।

অপু বিশ্বাস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT