চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার কিশোর গ্যাং, আবার খুন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪০ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (এখন যিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী) মো. আছাদুজ্জামান মিয়া তার মেয়াদ শেষের কয়েকদিন আগে গত বছরের ৭ সেপ্টেম্বর বেশ জোর দিয়েই বলেছিলেন, ‘রাজধানীতে কিশোরদের গ্যাং কালচার বলতে কিছু থাকবে না। সব কিশোর গ্যাংকে নিশ্চিহ্ন করা হবে। কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং বলি ঢাকায় গ্যাং বলে কোনো শব্দ থাকবে না।’

তার সেই বক্তব্যের প্রায় ৬ মাস পরও বহাল তবিয়তেই আছে কিশোর গ্যাং কালচার। রাজধানীবাসী যার সর্বশেষ বলি হতে দেখলেন কিশোর রিপনকে। গ্যাং কালচারের শিকার হয়ে রোববার রাতে রাজধানীর হাতিরঝিলে ছুরিকাঘাতে খুন হন শিপন। আহত হয়েছেন মানিক নামের আরেক কিশোরও।

আমরা জানি তিন বছর আগে ২০১৭ সালের জানুয়ারির শুরু গ্যাং কালচারে শিকার হন উত্তরার একটি স্কুলের ছাত্র আদনান কবির। তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। সেই ঘটনা পুরো দেশে তোলপাড় ফেলে দেয়। উঠে আসে একের পর এক কিশোর গ্যাংয়ের নাম। তাদের অপকর্মের কাহিনী। র‌্যাব-পুলিশ নানা নামের সেইসব কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে নামে। আটক করা হয় শত শত কিশোরকে।

কিন্তু আলোচনা-সমালোচনা আর আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রাজধানীতে সেই সময় কিশোর গ্যাং কিছুটা নিয়ন্ত্রণে এলেও ঢাকার পাশে গাজীপুরে দুই মাসের ব্যবধানে গ্যাং কালচারে খুন হন দুই কিশোর। তাদের একজন নবম শ্রেণির শিক্ষার্থী শুভ আহমেদ খুন হন ২০১৭ সালের ৭ জুলাই। আর ৩ সেপ্টেম্বর খুন হন নূরুল ইসলাম। তাদের দু’জনকেই কুপিয়ে হত্যা করা হয়।

এসব ঘটনার পরের বছর ২০১৮ সালে কিশোর গ্যাংয়ের তৎপরতা অনেকটা কমে এসেছিল। কিন্তু গত বছরের ৪ সেপ্টেম্বর সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। দুই কিশোর গ্যাংয়ের কোন্দলে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় ছুরিকাঘাতে নিহত হন মহসিন নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র। সেই ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে আহত হন আরও ৩ জন।

এসব ঘটনা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করে। কেননা প্রতিটি ঘটনার পর কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত দাবি করে বহু সংখ্যক কিশোরকে গ্রেপ্তারের খবর ফলাও করে প্রচার করে র‌্যাব-পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত বেশির ভাগই জামিনে বের হয়ে এসে আগের মতই গ্যাং কালচারে জড়িয়ে পড়ে। আর ফলাফল একই। আবারও খুন।

Reneta

তাহলে এর থেকে মুক্তি পাবে না জাতি? এভাবেই একের পর এক মায়ের কোল খালি হতে থাকবে? পিতা তার প্রিয় সন্তানের লাশ কবরে রেখে আসবে? আমরা জানি, এর পেছনের কারণ হিসেবে সবাই বলবে মূল্যবোধের অবক্ষয়, সমাজের অবহেলা, তথ্য-প্রযুক্তির অপব্যবহার, বাবা-মা সন্তানদের খেয়াল রাখে না- এমন অসংখ্য বিষয় চলে আসবে। আদৌ কি তাই?

আমাদের প্রশ্ন যে কয়েকটা ‍খুনের কথা এখানে উল্লেখ করা হয়েছে; তার কয়টার বিচার হয়েছে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি কি পদক্ষেপ নিয়েছে? এসব প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী কি করছে? নিশ্চিত এর কোনো উত্তর কেউ দিতে পারবে না। আর সমস্যাটা এখানেই। রাজধানীতে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েক লাখ সোর্স আছে। প্রতিটি থানাই জানে কোথায়, কোন কোন কিশোর গ্যাং কি করে। কিন্তু কোনো ঘটনা না ঘটনা পর্যন্ত তারা তৎপরতা দেখায় না। এবং ঘটনার রেশ থেকে গেলে তারাও হাত গুটিয়ে বসে থাকে।

আমরা মনে করি, এসব ঘটনায় শক্ত পদক্ষেপ না নেয়া হলে মুক্তি মিলবে না। একই ঘটনা ঘটতে থাকবে বার বার। আইন-শৃঙ্খলা বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদী ও কার্যকর পদক্ষেপ ছাড়া এ থেকে মুক্তি সম্ভব না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর গ্যাংকিশোর গ্যাং গ্রুপকিশোর গ্রুপসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদ্যুৎখাতে আরও জাপানী বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

পরবর্তী

পাঠক ও লেখকদের পদচারণায় জমজমাট বইমেলা

পরবর্তী
বইমেলা

পাঠক ও লেখকদের পদচারণায় জমজমাট বইমেলা

৬ মার্চ প্রেক্ষাগৃহে আসছে শাকিব-ফারিয়া জুটির প্রথম ছবি

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT