আবার ‘আবার এলো যে সন্ধ্যা’ (ভিডিও)

কিংবদন্তি কণ্ঠশিল্পী লাকী আখন্দের তিনটি জনপ্রিয় গান ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘আমায় ডেকো না’ এবং ‘আগে যদি জানতাম’ মিউজিক ভিডিও নতুন করেন নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি।
সেই ধারবাহিকতায় গত বুধবার তিনটি গানের মধ্যে একটি জনপ্রিয় একটি গান ‘আবার এলো যে সন্ধ্যা’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। প্রাণের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।
‘আবার এলো যে’ সন্ধ্যা শিরোনামের গানটিতে মডেল হয়েছেন অভিনেত্রী অগ্নিলা ও আজাদ। গানটির দৃশ্যায়ন হয়েছে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে।
হ্যাপী আখন্দের গলায় ১৯৭৫ সালে গানটি তুমুল জনপ্রিয় হয়েছিলো। রোমান্টিক এ গানটির কথা লিখেছিলেন এসএম হেদায়েত ও সুর করেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লাকী আখন্দ।
নতুন করে গানগুলো থেকে পাওয়া আয় ব্যয় হবে লাকী আখন্দের চিকিৎসায়। এমন মনোভোব নিয়ে ‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ানা রনির নির্মাণ।
কণ্ঠশিল্পী লাকী আখন্দ ফুসফুসের ক্যান্সারে ভুগছেন অনেকদিন। বর্তমানে চিকিৎসাধীন আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন।





