চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো ব্যবসায়ী অপহরণের পর হত্যা

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৪:০৩ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর মোহাম্মদপুরে নিজ আইনজীবীর বাসা থেকে বাসায় ফেরার পথে অপহৃত হয়েছিলেন ব্যবসায়ী মমিন বক্স। অপহরণের ৪ দিন পর পল্লবীর উত্তর কালশী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আইনজীবী ও তার স্বজনদের অভিযোগ, পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

নিহতের স্বজনরা জানান, মামলা নিয়ে কথা বলার জন্য গত ৮ জুলাই সকালে মোহাম্মদপুরের তাজমহল রোডে এডভোকেট মতিউর রহমানের চেম্বারে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বের হয়ে নিজের প্রাইভেট কারে উঠার আগেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

মমিন বক্সের আইনজীবী এডভোকেট মতিউর রহমান টেলিফোনে বলেন, সে গাড়ীতে চলে যাবে এমন সময় ওদের গাড়ি এসে মমিনকে তুলে নিয়ে যায়। যে ফিজিক (শারীরিক গঠন) তাদের; তা আইন শৃংখলা বাহিনীর ছাড়া আর কারো হতে পারে না।

১২ জুলাই সকালে পল্লবী কালশী ব্রীজের কাছে অপহৃত ব্যবসায়ী মমিন বক্সের লাশ উদ্ধার করে পুলিশ।

তার স্ত্রী নার্গিস আক্তার জানিয়েছেন, ‘সিলভার কালারের গাড়িতে নিয়ে গেছে। ওদের জিজ্ঞাসা করা হয় আপনারা কে। তারা বলে, ডিবির লোক। তখন উনি আর কিছু বলেননি। কিন্তু কোথায় নিয়ে গেছে তা বলতে পারি না। কয়েক ঘন্টা পরে ড্রাইভারকে রাস্তায় ফেলে দিয়ে গেছে।’

প্রশাসনের লোকজনের সঙ্গে বাইরের কেউ এর সঙ্গে জড়িত বলে ধারণা করছেন মমিন বক্সের স্ত্রী।

Reneta

মমিন বক্সকে তুলে নিয়ে যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানা পুলিশের সহযোগিতা চাইলেও তৎপরতা দেখায়নি তারা। লাশ উদ্ধারের পর এ ঘটনায় একটি হত্যা মামলা নেয় মোহাম্মদপুর থানা পুলিশ।

পুলিশ কর্মকর্তারা বলছেন, অপহরণের ঘটনা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছেন তারা।

তেজগাঁও এলাকার ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, মামলার পর মমিন বক্সের পরিবার যাদের সন্দেহ করে বা যাদের আসামি করেছে তাদের মধ্যে ২জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার রহস্য উন্মোচনের জন্য তদন্ত কাজ এখনো চলছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের আশ্বাস দিয়েছে পুলিশ।

এ ঘটনায় যেই জড়িত থাক না কেন তাকে বিচারের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

পরিবারের একমাত্র উপার্জনশীল ছেলেকে হারিয়ে নির্বাক বৃদ্ধ মা। কারা এবং কোনো অপরাধে তার ছেলেকে তুলে নিয়ে গিয়ে এভাবে হত্যা করলো সেই প্রশ্নের জবাব খুঁজে বেরাচ্ছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণের পর হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT