চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই শিশুকে অপহরণের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১:২৩ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের মির্জাপুরে দুই শিশু অপহরণের পর হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু যাবজ্জীবন ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বেলা সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন। এছাড়াও প্রত্যেককে আসামিকে একলাখ টাকা জরিমানার রায় ধার্য করেন তিনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছে: ঢাকার ধামরাইয়ের চর চৌহাট তারা মিয়ার ছেলে মিল্টন (২২), শামছুল হকের ছেলে বাহাদুর মিয়া (২২) ও মির্জাপুর উপজেলার সুজা‌নিলজা গ্রামের বাছেদ মিয়ার ছেলে র‌নি মিয়া (২৫)।

আমৃত‌্যু যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন: ঢাকার ধামরাইয়ের চৌহাট গ্রামের আফসার উ‌দ্দিনের ছেলে শা‌হিনুর এলাইজ শাহা (৩০), শশ্বধরপ‌ট্টি গ্রা‌মের ম‌রেজের ছে‌লে জ‌হিরুল ইসলাম (২০) ও মির্জাপুর উপ‌জেলার আমরাইল তেলীপাড়া গ্রা‌মের শাহাদত হো‌সে‌নের ছে‌লে আব্দুল মা‌লেক (৩৫)।

এছাড়া বা‌কি তিনজন যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হ‌লেন: ধামরাই উপ‌জেলার চর চৌহাট গ্রা‌মের তা‌জেল মিয়ার ছে‌লে আ‌রিফ (২৮), মির্জাপুর উপ‌জেলার আমরাইল তেলীপাড়ার জব্বার ম‌ল্লি‌কের ছে‌লে জা‌কির হো‌সেন (২৮) ও ধামরাই উপ‌জেলার চর চেহৈাট গ্রা‌মের আফসার উ‌দ্দি‌নের ছে‌লে শামীম মিয়া (২৫)। এ‌দের ম‌ধ্যে আ‌রিফ পলাতক র‌য়ে‌ছে।

অতিরিক্ত সরকারি কৌসুলি খোরশেদ আলম জানান, ২০১৬ সালের ২৭ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুরের হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে অপহরণের শিকার হয় ঢাকার ধামরাইয়ের চর চৌহাট গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে শাকিল (১০) ও একই গ্রামের প্রবাসী আবু বক্করের ছেলে ইমরান (১১)।

Reneta

পরদিন ২৮ জানুয়ারি বৃহস্পতিবার মোবাইল ফোনে এক করে মোট এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে ২৯ জানুয়ারি শুক্রবার রাতে মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামের একটি লেবু বাগান থেকে নিখোঁজ ওই দুই শিশুর জবাই করা মরদেহ উদ্ধার করা হয়। ৩০ জানুয়ারি শনিবার শিশুর মা জোসনা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে ১১ জনের নাম উল্লেখ করে ৮ জুন আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দুই জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয় আদালত।

এর পর ৮ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। বাকি এক আসামি আরিফ পলাতক রয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌশল টাঙ্গাইল জেলা জজ আদালতদের খোরশেদ আলম।

অন্যদিকে, এ রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি নিহত শিশুদের পরিবারের।

রায়ে অসন্তোষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা।

১৬ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ পাঁচ বছর পর এ মামলার রায় ঘোষণার করলেন বিচারক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণের পর হত্যামৃত্যুদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT