চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও স্বপ্নভঙ্গের বেদনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বাংলাদেশের বিপদে জাগল শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি। মাহমুদউল্লাহ-মুশফিকের প্রতিটা সিঙ্গেল, ডাবলসে প্রাণভরে সমর্থন যুগিয়ে গেলেন মাঠে আসা দর্শকরা। ২২ রানে ৩ উইকেট হারানোর পর আশারপ্রদীপ হয়ে জ্বলছিল তাদের জুটিটা। তাতে জমেও ওঠে বাঘ-সিংহের লড়াই। কিন্তু মুশফিকের (২২) বিদায়ে ৫৮ রানের জুটি ভাঙতেই সব শেষ! স্বপ্নের পালে মাহমুদউল্লাহর সঙ্গে হাওয়া দিতে পারলেন না কেউ। মিডলঅর্ডার ব্যাটসম্যান রিয়াদের একার লড়াই (৭৬) হয়ে থাকল কেবলই সান্ত্বনা।

২২২ রানকে বাংলাদেশের জন্য দূরের পথ বানিয়েছেন শ্রীলঙ্কান বোলাররা। আগের ম্যাচে ৮২ রানে স্বাগতিকদের ধসিয়ে দিয়ে যে জ্বালানি পেয়েছিলেন, সেটি আগুন হয়ে ঝরালেন ফাইনালে। ৭৯ রানের জয়ে লঙ্কানদের গৌরবগাঁথায় যোগ হল অভিষেকে শিহান মাদুশাঙ্কার হ্যাটট্রিক। শেষ তিন উইকেট নিয়ে ত্রিদেশীয় সিরিজ জেতাতে সময়টা কমিয়ে দিলেন ২২ বছর বয়সী এই পেসার। তাতে বড় হারেই বহুজাতিক আসরে স্বাগতিকদের শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হল আবারও।

এই স্বপ্নভঙ্গের যেন শেষ নেই! শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্নযাত্রায় বাংলাদেশ প্রথম নাম লেখায় ২০০৯ সালে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মারুফ-মুরালির ব্যাটে হয়েছিল স্বপ্নভঙ্গ। ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে দ্বিতীয় সুযোগ, পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচেও জুটেছে জিততে না পারার দুঃসহ স্মৃতি। ২০১৬ সালে টি-টুয়েন্টি ফরম্যাটে হওয়া এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হার।

এসব দুঃখের উপাখ্যান মিরপুরে আগে লেখা হয়েছে বলেই এবার শিরোপা ‘চাই-ই-চাই’ পর্যায়ে চলে গিয়েছিল চাওয়াটা। যে কারণে এবারের হারের বেদনা আরও বেশি! সবাই যে খুব করে চাইছিলেন ট্রফিটা এবার উঠবে মাশরাফীদের হাতে।

মিরপুরে অনেক সাফল্যের গল্প যেমন আছে তেমনি বাড়ছে স্বপ্নভঙ্গের বেদনাও। দ্বিপাক্ষিক সিরিজ জেতার অনেক সুখস্মৃতি থাকলেও বহুজাতিক আসরে হাত শুন্যই থাকল বাংলাদেশের। কে জানে কতদিনে এমন কোন টুর্নামেন্টের একটা ট্রফি উঠবে মাশরাফী-সাকিব-তামিমদের হাতে!

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভুল থেকে না শেখার মাশুল

পরবর্তী

রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

পরবর্তী

রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

ইনফ্লুয়েঞ্জা

ফ্লু হতে পারে মৃত্যুর কারণ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT