চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও সেপ ব্লাটার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ২৯, মে ২০১৫
স্পোর্টস
A A

শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির কারণে টালমাটাল এক অবস্থার মধ্যে পঞ্চমবারের মতো ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ফিফাকে উদ্ধার এবং সকলের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেপ ব্লাটার।

৭৯ বছর বয়সী এ সুইস চার বছর পর ২০১৯ সালে আর নির্বাচনী লড়াইয়ে না নামার অঙ্গীকারও করেছেন।

ফিফাকে একটি নৌকা হিসেবে উল্লেখ করে একে তীরে পৌঁছানোর প্রত্যয়ের কথা জানিয়েছেন ১৭ বছর ধরে ফুটবলের সর্বোচ্চ সংস্থার সর্বোচ্চ কর্তা ব্যক্তি।

Banglabid

প্রিন্স অালি দ্বিতীয় রাউন্ডের লড়াই থেকে সরে দাঁড়ালে ব্লাটারকে পঞ্চমবারের মতো ফিফার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

দৃশ্যত আবেগঘন চেহারায় কিছুটা ছলছলে চোখে ব্লাটার বলেন, আপনারা দেখছেন আমি কতোটা সুখি। হ্যাঁ, আজ আমি কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু আপনারা এখন আমাকে এ সুখি অবস্থায় নিয়ে এসেছেন।

নির্বাচিত ঘোষণার সঙ্গে সঙ্গে প্রিন্স অালির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি সবার প্রেসিডেন্ট হবো।

Reneta

নির্বাচনী লড়াইয়ের প্রথম রাউন্ডে বেশি ভোট (১৩৩) পেলেও প্রয়োজনীয় ১৩৮টি ভোট পাননি ব্লাটার।

কিন্তু ৭৩ ভোট পাওয়া তার চ্যালেঞ্জার জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইন দ্বিতীয় রাউন্ডের লড়াই থেকে সরে দাঁড়ানোয় ব্লাটার এবারও নির্বাচনে জয় লাভ করেন।

নির্বাচনে মোট ভোট পড়ে ২০৯ টি। এর মধ্যে তিনটি ভোট বাতিল হয়।

ব্লাটারের সরাসরি জয়ের জন্য ১৩৮টি ভোট দরকার ছিলো। তবে পাঁচ ভোটের জন্য তাকে দ্বিতীবারের লড়াইয়ে নামতে হয়নি।

সেই স্বস্তি আর জয়ের আনন্দে ফিফা সদস্যদের তুমুল করতালির মধ্যে তিনি বলেন, আমি আপনাদের ভালোবাসি। আমি আমার কাজকে ভালোবাসি। আমি জানি, আমি শতভাগ যোগ্য না, কেউই আসলে তা’ না। কিন্তু আমি জানি, আমরা একসঙ্গে আমাদের লক্ষে পৌঁছাতে পারবো।

সেই মিশনে নতুন করে সভাপতিত্বের তার প্রথম কাজই হবে ফিফার ইমেজ পুনরুদ্ধারের সঙ্গে ফিফাকে দুর্নীতিমুক্ত করা। একশো ১১ বছরের ইতিহাসে ঠিক এখনই সবচেয়ে কঠিন সময় পার করছে ফিফা।

নির্বাচন এবং ফিফা কংগ্রেসের ঠিক আগে ফিফার একজন সহসভাপতি এবং একজন নির্বাহী সদস্যসহ সাত ফিফা কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। যুক্তরাষ্ট্রের এফবিআই এবং সুইস পুলিশ ঘুষ, দুর্নীতি এবং অর্থ পাচারের ঘটনায় তদন্ত শুরু করেছে।

বলা হচ্ছে, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপ আয়োজক ঠিক করাসহ একাধিক টুর্নামেন্টের স্বাগতিক দেশ নির্ধারণে ঘুষ বিনিময়ের ঘটনা ঘটেছে।

এ কারণে ইউয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাটিনি ছাড়াও একাধিক স্পন্সর ব্লাটারের পুনর্নির্বাচনের বিরোধী ছিলো। প্লাটিনি এমনকি হুমকি দিয়ে রেখেছেন, ব্লাটার আবার ফিফা সভাপতি হলে তারা ফিফা এবং বিশ্বকাপ থেকে বের হয়ে যাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা প্রেসিডেন্টব্লাটার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT