চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বার্সেলোনায় ফিরবেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ন ১৬, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার ডাগআউটের দায়িত্ব নিয়ে জাভি হার্নান্দেজ বলেছিলেন, লিওনেল মেসির জন্য কাতালান ক্লাবের দরজা সবসময় খোলা। ন্যু ক্যাম্পকে নিজের বাড়ি বলে ফিরে আসার আশ্বাসও দিয়ে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার পিএসজি ফরোয়ার্ডের বাবা হোর্হে জানালেন, কোনো একদিন বার্সায় ফিরবেন মেসি।

স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ফ্রান্সে পা রাখেন মেসি। লিগ ওয়ানের শীর্ষ দলটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন। তবে প্যারিসে খুব একটা ভালো নেই তিনি। বল তার পায়ের কথা শুনছে না। তাই গুঞ্জন, ক্লাব ছাড়বেন আর্জেন্টাইন অধিনায়ক। এটিও বলা হচ্ছে, ফিরবেন পুরনো ক্লাব বার্সায়।

সেই আলোচনায় আরেকটু যেন ঘি ঢাললেন মেসির বাবা। ‘মেসির বার্সায় ফেরার সম্ভাবনা’র ব্যাপারে তিনি বলেছেন, ‘আমি আশা করি সে কোনো একদিন ফিরবে।’

সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা আবারও খেলবেন কাতালান জার্সিতে— এই চাওয়া বার্সেলোনা সমর্থক থেকে কোচ জাভি হয়ে স্বয়ং মেসিরও। কিন্তু কদিন আগে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা সম্ভাবনাকে গুঁড়িয়ে দিয়েছেন। বলেছিলেন, পুরনো ক্লাবে ফেরার সম্ভাবনা একদমই নেই মেসির।

তবে সমর্থকদের বুকে আশা বাধছে মেসির শেষ সংবাদ সম্মেলনে বলা, ‘এটাই (বার্সেলোনা) আমার বাড়ি। একদিন এখানে ফিরে আসবো বলে আমার সন্তানদের কথা দিয়েছি।’

আর্জেন্টিনার অধিনায়ক বার্সেলোনার হয়ে ৬৭২ গোল করেছেন। জিতেছেন ১০টি লা লিগা শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ক্লাবটিতে থাকাকালীন মেসি পেয়েছেন ছয়বার ব্যালন ডি’অরও।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাচ্যাম্পিয়ন্স লিগজাভিপিএসজিবার্সেলোনামেসিলাপোর্তালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT