চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বাংলা ছবিতে বিদ্যা বালান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

বলিউড অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও তার কর্মজীবনের বিভিন্ন সময় হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা, তামিল ও মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করেছেন। আবারও বাংলা সিনেমাতে অভিনয় করতে চলেছেন এ অভিনেত্রী।

নাম নির্ধারণ না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়।

ছবিটিতে বিদ্যার অভিনয়ের বিষয়ে লীনা জানান, আমরা সত্যিই বিদ্যার সাথে কাজ করতে আগ্রহী। আমাদের প্রধান সহযোগী প্রণব সমাজপতিরও বিদ্যার সাথে কথা হয়েছে। সেখানে বিদ্যা জানিয়েছেন আগামী একবছর তার হাতে কাজের অনেক চাপ। ফলে এরপর আমরা সিনেমাটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসবো।

আসন্ন এই সিনেমাটি চিত্রনাট্য হবে একেবারে সাম্প্রতিক বিষয় নিয়ে। অনেক মেয়েই নিজের কিংবা পরিবারের পছন্দে বিদেশে চাকরি করেন এমন পাত্রকে বিয়ে করেন। বিয়ের পর বিদেশে গিয়ে তারা অনেক সময় নিপীড়ন ও অত্যাচারিত হন। অনেক আশা নিয়ে নতুন সংসারের স্বপ্ন নিয়ে বিদেশে গেলেও বাস্তবে ঘটে উল্টো। তাদের হ্যাপি ফ্যামিলি আ্যলবামের পেছনে থেকে যায় অজানা অনেক কথা, যা বলা হয় না। সিনেমাতে এমন এক নারীর জীবন কাহিনি তুলে ধরা হবে।

এর আগে ক্যারিয়ারের একদম শুরুতে পরিচালক গৌতম হালদারের ‘ভালো থেকো’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। এছাড়াও বলিউডে বিদ্যা যখন প্রথম সিনেমা করেন, সেটিও ছিল একজন বাঙালি পরিচালকের। ছবিটি ছিল পরিচালক প্রদীপ সরকারের সিনেমা ‘পরিণীতা’। ওই সিনেমার মাধ্যমে বিদ্যা বলিউডে পায় নতুন এক পরিচয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদ্যা বালান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT