চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বাংলাদেশ থেকে পোশাক কিনবে ওয়াল্ট ডিজনি : বিজিএমইএ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ণ ০২, জুলাই ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

দীর্ঘ ৮ বছর পর আবারও বাংলাদেশ থেকে পোশাক কেনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ক্রেতা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি।

বর্তমানে আন্তর্জাতিক শ্রম মান নিরীক্ষা বিবেচনায় নিয়ে সংস্থাটি তার অনুমোদিত সোর্সিং দেশগুলোর তালিকায় আবারও বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে।

বাংলাদেশের পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

তবে ডিজনির পক্ষ থেকে এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

২০১৩ সালে পোশাক শিল্পে অগ্নিদুর্ঘটনা ও রানা প্লাজা ধ্বসের ঘটনায় আন্তর্জাতিক ক্রেতা সংস্থা ওয়াল্ট ডিজনি বাংলাদেশ থেকে পোশাক কেনা বন্ধ করে দিয়েছিল। তখন তারা ভিয়েতনামে ব্যবসা সরিয়ে নিয়েছিল।

এ বিষয়ে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, শিল্পের সার্বিক অগ্রগতি ও রূপান্তর, বিশেষ করে কর্মক্ষেত্রের সুরক্ষা, সামাজিক মান এবং পরিবেশগত টেকসই হওয়ার ক্ষেত্রে পোশাক শিল্পের অর্জনকে স্বীকৃতি দিয়ে ওয়াল্ট ডিজনি কর্তৃক নেয়া এই পদক্ষেপকে স্বাগত জানাই।

Reneta

গত কয়েক বছর ধরে সুরক্ষার সংস্কৃতি তৈরির জন্য এই শিল্প অনেক অভূতপূর্ব উদ্যোগ গ্রহণ ও বিনিয়োগ করেছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে অগ্নি, বৈদ্যুতিক এবং স্থাপত্যবিষয়ক অখণ্ডতা সুরক্ষা নিশ্চিত করতে বিপুল বিনিয়োগ এবং কারখানা সংস্কার কার্যক্রম নিবিড়ভাবে ফলো-আপ করেছে। সমগ্র সুরক্ষা রূপান্তর কর্মসূচিটি বাংলাদেশ সরকার, আইএলও, আন্তর্জাতিক ব্র্যান্ড, সরবরাহকারী (ম্যানুফ্যাকচারার) এবং গ্লোবাল ইউনিয়নগুলো স্বচ্ছভাবে সমর্থন করেছিল এবং এতে সহায়তা দিয়েছিল।

বিজিএমইএ সভাপতি বলেন, হংকংভিত্তিক সাপ্লাই চেইন কমপ্লায়েন্স সল্যুশনস প্রোভাইডার ‘কিউআইএমএ’ তার সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশকে দ্বিতীয় সর্বোচ্চ ইথিক্যাল ম্যানুফ্যাকচারিং দেশ হিসেবে স্থান দিয়েছে। এই রেটিংয়ে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য ও সুরক্ষা, শিশু ও তরুণ শ্রমিক, বাধ্যতামূলক শ্রমসহ শ্রমবিষয়ক চর্চাগুলো, শ্রমিক প্রতিনিধিত্ব, শৃঙ্খলাবদ্ধ অনুশীলন এবং বৈষম্য, কর্মঘণ্টা ও মজুরি এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো প্যারামিটারগুলো অন্তর্ভুক্ত করেছিল। সমীক্ষাটি এমন সময়ে পরিচালিত হয়েছিল, যখন কোভিড বিশ্বব্যাপী পোশাক শিল্প ও সরবরাহ চেইনকে ব্যাহত করেছিল। এ সময়ে এভাবে কমপ্লায়েন্স প্রতিপালন শিল্পের সব পরিস্থিতিতে দৃঢ়তা ধরে রাখা আর প্রতিশ্রুতির কথাই বলেছে, যা সমীক্ষায় উঠে এসেছে।

এছাড়া ক্লিনার ও সবুজায়ন উৎপাদন ক্ষেত্রগুলোতে যে অগ্রগতি সাধিত হয়েছে, তা টেকসই সরবরাহ চেইন তৈরির দিকে শিল্পের প্রতিশ্রুতি ও কর্মের সাক্ষ্য দেয়।

তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, বিশ্বের সবচেয়ে বেশি লিড গ্রিন কারখানার অবস্থান বাংলাদেশেই। ১৪৪টি লিড গ্রিন কারখানা ইউএসজিবিসি থেকে সনদ পেয়েছে, যার মধ্যে ৪১টি প্লাটিনাম। বিগত দশকে অক্লান্ত প্রচেষ্টা আর উদ্যোগে বাংলাদেশ বৈশ্বিক ব্র্যান্ড আর ক্রেতাদের আস্থা অর্জন করেছে। বিশ্বে বিজিএমইএ একমাত্র সংগঠন, যে সংগঠনটি পোশাক শিল্পে পরিবেশগত টেকসই উন্নয়ন এবং সবুজ শিল্পায়ণে অনুকরণীয় নেতৃত্ব দেয়ার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননায় (দ্বিতীয় সর্বোচ্চ ইথিক্যাল ম্যানুফ্যাকচারিং দেশ) ভূষিত হয়েছে।

ফারুক হাসান বলেন, আমরা সামাজিক ও সুরক্ষা মান বজায় রাখতে প্রতিশ্রতিবদ্ধ হওয়ার পরেও ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ৩০ শতাংশ হ্রাস করার বিষয়ে বিশ্ব অঙ্গীকারের সঙ্গে জোটবদ্ধ হয়েছি। এসব কার্যক্রম এবং রূপান্তরের মধ্য দিয়ে বাংলাদেশ ডিজনির মতো সচেতন ব্র্যান্ড, যে সংস্থাটি কি-না তার নিজের জন্য বিশ্বব্যাপী উৎপাদনের ক্ষেত্রগুলোতে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ কর্মক্ষেত্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ তার সোর্সিং পার্টনারের মতো তালিকায় ভালোভাবে নিজেই নিজের অবস্থান তৈরি করেছে।

ওয়াল্ট ডিজনির ফিরে আসার বিষয়ে বিজিএমইএর পরিচালক আব্দুল্লাহিল রাকিব বলেন, এটা আমাদের জন্য সুসংবাদ। এটি বিশ্বের সেরা ক্রেতাদের মধ্যে অন্যতম। রানা প্লাজা ধ্বসের কারণে ওই সময় তারা বাংলাদেশে পণ্য উৎপাদন বন্ধ করে দিয়েছিল।

কিন্তু এখন বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে আন্তর্জাতিক মানের পরিবেশ থাকায় তারা আবার ফিরে আসছে।

২০১৩ সালে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর ওয়াল্ট ডিজনি বাংলাদেশ থেকে পোশাক নেয়া বন্ধ করে দিয়েছিল।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, ডিজনি যখন তাদের ক্রয়াদেশ ভিয়েতনামে সরিয়ে নেয়, তখন ক্রেতা প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে বছরে ৫০ কোটি ডলার বা ৪ হাজার কোটি টাকার পোশাক কিনত।

১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত ওয়াল্ট ডিজনির বিশ্বজুড়ে বর্তমানে বিক্রয়কেন্দ্র রয়েছে তিন শতাধিক। প্রতিষ্ঠানটি নারী-পুরুষের পাশাপাশি বাচ্চাদের পোশাক বিক্রি করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াল্ট ডিজনিতৈরি পোশাকপোশাক রপ্তানিফারুক হাসানবিজিএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুধু বাবার বুকে একটা বিরাট শূন্যতা রেখে চলে গেল’

মে ২০, ২০২৬

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬

কানে সিনেমার প্রদর্শনীতে অচেতন দর্শক, বন্ধ হলো শো!

মে ২০, ২০২৬

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT