চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বদলে গেল আমিরের পরিচয়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

নতুন সিনেমা মানেই নতুন আরেকটা চরিত্র! এক পরিচয় ছেড়ে আরেক পরিচয়ে প্রবেশ! অভিনয় পারফেক্ট হলে সেই চরিত্রের নামেই পরিচিত হতে দেখা যায় অভিনেতাদের। বলিউডে এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আমির খান!

কখনো পিকে, কখনো দঙ্গল আবার কখনো বা গজিনী! আবারও বদলে গেল ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতার পরিচয়। এবার তার নতুন পরিচয় লাল সিং হিসেবে!

আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুক্তির এখনও এক বছরেরও বেশি সময় বাকি। কিন্তু আমির খান বলে কথা! ছবি নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের। আগ্রহও আরও একটু বাড়িয়ে দিতে সোমবার প্রকাশ করা হলো ছবির পোস্টার।

আমিরকে কিছুদিন আগে ফাঁস হওয়া ছবিগুলোর লুকেই দেখা গেছে পোস্টারে। মুখ ভরা দাড়ি, মাথায় পাগড়ি। ট্রেনের সিটে বসে আছেন তিনি। মুখে হাসি। ছবিতে আমিরের চোখ যেন কথা বলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আমির খান ক্যাপশনে লিখেছেন, ‘সাত শ্রী আকাল জি, আমি লাল… লাল সিং চাড্ডা।’

হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক হলো ‘লাল সিং চাড্ডা’। ভারতের ১০০ স্থানে ছবির শুটিং হবে। জানা গেছে এই ছবিতে পাঁচটি লুকে দেখা যাবে আমির খানকে। আমিরের বিপরীতে থাকছেন কারিনা কাপুর।

Reneta

‘লাল সিং চাড্ডা’ ছবিটি প্রযোজনা করবে ভায়াকম এইট্টিন মোশন পিকচার্স। ছবির গল্প লিখেছেন অতুল কুলকার্ণি। পরিচালনা করবেন ‘সিক্রেট সুপারস্টার’-এর পরিচালক অদ্বৈত চন্দন। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২৫ ডিসেম্বর। বলিউড লাইফ

 

View this post on Instagram

 

Sat Sri Akaal ji, myself Laal…Laal Singh Chaddha.?

A post shared by Aamir Khan (@_aamirkhan) on Nov 17, 2019 at 8:48pm PST

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানলাল সিং চাড্ডা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আগস্ট ৬, ২০২৬

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT