চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও জঙ্গি হামলার শঙ্কা!

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৪ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২০
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গির গ্রেনেডের স্প্লিন্টার দেখাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা।

করোনাভাইরাস মহামারির মধ্যে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ মানুষ যখন কিছুটা উৎসবমুখর, তখন জঙ্গিদের আত্মঘাতী হামলার প্রস্তুতি নেওয়ার শঙ্কার কথা জানিয়েছে পুলিশ। সে হিসেবে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীও জঙ্গি হামলা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এক চিঠিতে এমন তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এর মধ্যেই আরও একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। খোদ রাজধানীর একটি পুলিশ স্টেশনে। চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, মিরপুরের পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পরে পুলিশ জানিয়েছে এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গি হামলার সংশ্লিষ্টতা নেই। বিষয়টি নিয়ে আরও অধিকতর তদন্ত হবে।  তবু আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে সতর্কতা অবলম্বন জরুর।

গত শুক্রবার পল্টনে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। একদিন পর একই এলাকা থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এর চার দিনের মাথায় থানার ভেতরে বোমা বিস্ফোরিত হলো। এগুলো জনমনে জঙ্গি হামলার শঙ্কা আরও বাড়িয়ে তুলছে। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে বলা হচ্ছে, বড় ধরনের হামলার শক্তি জঙ্গিদের নেই। আমরা এই আশ্বাসে ভরসা রাখতে চাই।

তবে জঙ্গিদের দুর্বলতা নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বলে আমরা মনে করি। জঙ্গিবাদ মোকাবেলায় অতীতের মতো আবারও কঠোর অবস্থানে যেতে হবে। বাংলাদেশ বিগত দিনেও যেভাবে জঙ্গি দমনে রোল মডেল ছিল, সেই ধারাবাহিকতা এখনও বজায় রাখতে পারবে বলে আমরা আশা করি।

জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে হত্যাকাণ্ড, নাশকতা ও ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আদলে গঠিত নব্য জেএমবির সদস্যরা। এমন প্রেক্ষাপটে দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে পুলিশকে টার্গেট করে বা পুলিশ স্থাপনায় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। তাই জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্সের বিকল্প নেই।

পুলিশের সতর্কবার্তা এবং সাম্প্রতিক ঘটনাবলী বিশ্লেষণ করে জঙ্গিবাদ সংশ্লিষ্ট বাহিনী ও দপ্তরগুলো জঙ্গিবাদ মোকাবেলায় ধারাবাহিকতা বজায় রেখে সফল হবে বলে আমরা আশা করি। এজন্য সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: জঙ্গিজঙ্গি হামলাজঙ্গিবাদসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধ্যাপক মোতাহার হোসেন রিজভী মারা গেছেন

পরবর্তী

হ্যান্ড স্যানিটাইজারের গায়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি যুক্তের নির্দেশ

পরবর্তী

হ্যান্ড স্যানিটাইজারের গায়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি যুক্তের নির্দেশ

ফাইল ছবি

শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়লো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT