চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ১৯, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়া আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে দাবি করেছে সাউথ কোরিয়া এবং জাপানের সামরিক বাহিনী। স্থানীয় সময় সোমবার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে জানা গেছে।

সাউথ কোরিয়ার সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। জানা গেছে, পেনিনসুলার পূর্বে সিনপো থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বিষয়টি সাউথ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বিশ্লেষণ করে দেখছে বলেও জানানো হয়।

সাউথ কোরিয়ার ইউনহাপ বার্তা সংস্থা বলছে, যদিও সবশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জেসিএস বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

সিনপো খুবই গুরুত্বপূর্ণ একটি নৌ শিপইয়ার্ড এবং এর আগেও নর্থ কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে এই বন্দর ব্যবহার করে, এমন অভিযোগও উঠে।

চলতি অক্টোবরের শুরুতে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় নর্থ কোরিয়া। এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে অভিযোগ উঠে দেশটির বিরুদ্ধে। পিয়ংইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় সেপ্টেম্বর মাসেও।

পরে আবারও নর্থ কোরিয়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে বলে দাবি করে সাউথ কোরিয়ার সামরিক বাহিনী। যদিও সেসময় নর্থ কোরিয়ার রাষ্ট্রদূত জাতিসংঘে জানান, পিয়ংইয়ংয়ের নিজের আত্মরক্ষার্থে এরকম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অধিকার রয়েছে। যেটি কেউ প্রত্যাখ্যান করতে পারে না।

Reneta

নর্থ কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা আনতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বরাবরই শঙ্কা প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র।

পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে নর্থ কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে নর্থ কোরিয়া।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্ষেপণাস্ত্র পরীক্ষানর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT