চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও কাঁদলেন শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বনানী কবরস্থানে নায়করাজ রাজ্জাকের মরদেহ কাঁধে নিয়ে এগিয়ে যান শাকিব খান, জায়েদ খান। এ সময় সঙ্গে ছিলেন বাপ্পারাজ ও সম্রাট

নায়করাজ রাজ্জাকের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি চিত্রনায়ক শাকিব খান । এখনো কথা বলতে গিয়ে বারবার আবেগপ্রবণ হয়ে যান। বনানী কবরস্থানে রাজ্জাককে দাফন করে ফেরার পথে তাকে ঘিরে ধরে সাংবাদিক আর টিভি ক্যামেরা। দেখা গেল শাকিব খান তখন কাঁদছিলেন। বললেন, ‘আপনারা আমাকে অনেক কথা জিজ্ঞেস করেছেন। আমি এত দিন কিছুই বলতে পারিনি। তার পরিবারের লোকজন জানেন, আমি তার কতটা কাছের ছিলাম।’

নায়করাজকে স্মরণ করে শাকিব খান বললেন, ‘জীবনের দুর্যোগপূর্ণ সময়ে তিনি আমার পাশে ছিলেন। পরামর্শ দিয়েছেন, সাহায্য-সহযোগিতা করেছেন। তিনি আমাকে বলেছেন জীবনে কীভাবে এগিয়ে যেতে হবে। সেগুলো আমার সারা জীবনের শিক্ষা হয়ে থাকবে। যেকোনো শিল্পী, সাংবাদিক সব সময় তাঁর কাছে আসতেন। তার দরজা সবার জন্য খোলা থাকত। সবাইকে কিন্তু সাহায্য করেছেন, মন থেকে ভালোবেসেছেন। আর কিছুই বলার নেই, আপনারা তার জন্য দোয়া করবেন।’

গত ২১ আগস্ট সোমবার রাজ্জাকের মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে যান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। রাজ্জাকের স্ত্রী রাজলক্ষ্মী আর ছোট ছেলে সম্রাটকে জড়িয়ে ধরে কেঁদেছেন। এতটাই কষ্ট পেয়েছিলেন যে টিভি ক্যামেরা আর সাংবাদিকদের এড়িয়ে বেরিয়ে যান হাসপাতাল থেকে। গতকাল ২২ আগস্ট মঙ্গলবার ছুটে যান এফডিসিতে, অংশ নিয়েছেন জানাজায়। এরপর ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সব সময়ই তার চোখ ছিল ভেজা। নায়করাজ রাজ্জাকের মরদেহের পাশে তাকে দেখা গেছে প্রায় পুরোটা সময়।

Banglabid

জানা গেছে, রাজ্জাকের মৃত্যুর পর নিজের সব কাজ স্থগিত করেছেন শাকিব খান।

গত ২১ আগস্ট সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান নায়করাজ রাজ্জাক।

শাকিব খানসহ অন্যান্যরা শোকাহত, দাফনের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ
বনানী কবরস্থানে নায়করাজ রাজ্জাকের মরদেহ কাঁধে নিয়ে এগিয়ে যান শাকিব খান। এ সময় সঙ্গে ছিলেন বাপ্পারাজ ও সম্রাট

ছবি: জাকির সবুজ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজ্জাকশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT