চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও কলকাতার ছবিতে মোশাররফ, সঙ্গে একঝাঁক প্রিয় মুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয়ের পর কলকাতার সিনেমায় আবারও বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সুপারহিট সিনেমা ‘ভূতের ভবিষ্যৎ’ এর দশ বছর পূর্তি উপলক্ষে এই সিনেমাটি প্রযোজনা করছেন জয় বি গঙ্গোপাধ্যায়।

ছবির নাম ‘গু কাকু’!এ কাকু আসলে কাল্পনিক। আর এই কাকুকে কেন্দ্র করেই আস্ত একটি ছবি বানিয়ে ফেলার ছক এঁকেছেন মণীশ বসু। নাম ‘গু কাকু- দ্য পটি আঙ্কেল’।

ফেব্রুয়ারি মাসে শুরু হতে চলেছে ছবির শুটিং। মোশাররফ করিম ছাড়াও এই ছবিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিমের মতো তারকারা।

নব্বইয়ের দশকের একটি মফস্বল অঞ্চলকে ঘিরে নির্মিত হতে চলেছে ‘গু কাকু’। পরিচালকের কথায়, “একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কীভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্রভাবে প্রভাবিত করে ও শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসে এই ছবিতে।”

প্রযোজক জয় বি গঙ্গোপাধ্যায় মনে করেন, মণীশের এই সোশ্যাল স্যাটায়ার এই অতিমারির সময়ও প্রাসঙ্গিক। তবে ‘গু কাকু’র ভূমিকায় কে অভিনয় করছেন, সে বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ নির্মাতারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপরাজিতা ঘোষঋত্বিক চক্রবর্তীকলকাতাতনুশ্রী চক্রবর্তীপরাণ বন্দ্যোপাধ্যায়মোশাররফমোশাররফ করিমলিড বিনোদনশান্তিলাল মুখোপাধ্যায়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT