চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার হত্যা: পলাতক আসামিদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ন ০৫, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A
আবরার ফাহাদ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় পলাতক ৪ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন আদালত। রোববার এই আদেশ দেন আদালত।

পলাতক চারজন হলেন: ইইই ১৬তম ব্যাচের শিক্ষার্থী জিসান, সিভিল ইঞ্জিনিয়ারিং ১৭তম ব্যাচের তানিম, মেকানিক্যাল ১৭তম ব্যাচের মোর্শেদ ও কেমিক্যাল ১৬তম ব্যাচের মুজতবা রাফিদ।

গত বছরের ৬ অক্টোবর আবরার ফাহাদকে সন্ধ্যার পরে বুয়েটের হলের রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানান তার সহপাঠীরা। এরপর শেরেবাংলা হলের দ্বিতীয়তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আবরার ওই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, ১০১১ নম্বর রুমে থাকতেন তিনি।

এ হত্যাকাণ্ডের ঘটনায় আবরারের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় লিখিত অভিযোগ করলে পরে সেটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়।

তদন্তকাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার মাত্র ৫ সপ্তাহের মাথায় হত্যাকাণ্ডে ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

এজাহারভুক্ত আসামি ১৯ জনের বাইরে ঘটনার তথ্য প্রমাণে আরো ৬ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৬ জন এবং এজাহার বহির্ভুত ৬ জনের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ এ হত্যা মামলায় অভিযুক্ত ২৫ জনের মধ্যে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক রয়েছে ৪ জন।

Reneta

গ্রেপ্তার ২১ জনের মধ্যে ৮ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের জবানবন্দি, স্বাক্ষ্য-প্রমাণ, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ২৫ জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে।

চার্জশিটে ৩১ জনকে স্বাক্ষী রাখা হয়েছে। এর মধ্যে শেরেবাংলা হলের ক্যান্টিন বয়, মৃত ঘোষণাকারী চিকিৎসক, সিকিউরিটি গার্ড, আবরারকে হাসপাতালে যারা নিয়ে গেছেন তারা, হল প্রভোষ্ট এবং হলের বেশ কয়েকজন শিক্ষার্থী অন্যতম।

Jui  Banner Campaign
ট্যাগ: আবরার ফাহাদফাহাদ হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আইসিসি এমন কিছু করেনি যাতে আমাদের খেলতে যাওয়া উচিত’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ঋণের দায়ে জেলহাজতে রাজপাল যাদব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT