চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান সরকার ও তালেবানের ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

দীর্ঘ সংঘাতের ২৪ বছর পর আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যকার ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু হয়েছে৷

শনিবার কাতারের রাজধানী দোহায় এই শান্তি আলোচনা শুরু হয়েছে।

আলোচনায় আফগান সরকারের পক্ষ থেকে সাবেক গোয়েন্দা প্রধান মাসুম স্টানেকজাইয়ের নেতৃত্বে ২১ সদস্যের একটি দল অংশ নিয়েছে। তালেবানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মৌলভী আব্দুল হাকিম, যিনি সশস্ত্র সংগঠনটির প্রধান বিচারপতি।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে কাতারে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মধ্যে নিরাপত্তা চুক্তি হওয়ার পরই এই শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আফগান বন্দি বিনিময়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে দেরি হওয়ায় তার বিলম্ব ঘটে।

তবে এ আলোচনা থেকে দ্রুত উল্লেখযোগ্য ফলাফল নাও আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Reneta

শান্তি আলোচনার শুরুতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, এই শান্তি আলোচনায় সফল হতে কঠোর পরিশ্রম এবং বড় ধরনের ত্যাগ প্রয়োজন।

যুক্তরাষ্ট্রে ৯/১১ ভয়াবহ বিমান হামলার ১৯তম বার্ষিকীর একদিন পর আফগান শান্তি আলোচনা শুরু হলো। ওই হামলার সঙ্গে জড়িত অভিযোগে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হস্তান্তর করতে রাজি না হওয়ায় তালেবান সরকারকে উৎখাতে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানতালেবানশান্তি আলোচনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কান বোর্ডের দিকে তাকিয়ে বিসিবি

পরবর্তী

করোনাভাইরাস: গত তিন মাসের মধ্যে আজই শনাক্তের সংখ্যা সর্বনিম্ন

পরবর্তী

করোনাভাইরাস: গত তিন মাসের মধ্যে আজই শনাক্তের সংখ্যা সর্বনিম্ন

মির্জাপুর পৌরসভায় নৌকার প্রার্থী প্রয়াত মেয়রের স্ত্রী

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT