চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান ক্রিকেট লিগে তিন টাইগার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ২৬, মে ২০১৭
স্পোর্টস
A A

আফগানিস্তান তাদের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা রাত পার করল। নিজেদের ক্রিকেটকে জাগাতে ঘরোয়া টুর্নামেন্ট এসপাগিজা টি-টুয়েন্টি লিগে বিদেশিদের নেয়ার অনুমতি পেয়েছে দেশটি। নিলামও হয়েছে। বাংলাদেশ থেকে তামিম ইকবাল, সাব্বির রহমান এবং ইমরুল কায়েসকে নিয়েছে ভিন্ন তিনটি দল।

স্পিনগড় টাইগার্স নিয়েছে তামিম ইকবালকে। ইমরুল কায়েস খেলবেন বুস্ট ডিফেন্ডার্স আর সাব্বির রহমানের দল কাবুল ইগলস।

তামিমকে স্পিনগড় নিয়েছে ২৪ লাখ ৮০ হাজার টাকা দিয়ে। ইমরুল ও সাব্বিরের মূল্য ৮ লাখ ২৬ হাজার টাকা করে। নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে স্থানীয় অলরাউন্ডার গুলবাদিন নাইবের, ৭৪ লাখ আফগানি দিয়ে তাকে নিয়েছে ইমরুলের দল বুস্ট ডিফেন্ডার্স। আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন কামরান আকমল, ৫২ লাখ আফগানি।

ছয় দলের এই টুর্নামেন্টে বাংলাদেশসহ খেলবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের খেলোয়াড়রা। টুর্নামেন্টের সূচি নির্ধারণ হয়েছে ১৮ থেকে ২৮ জুলাই।

নিলামের খবর শুনে অনেক তারকা ক্রিকেটার আফগানিস্তানের জন্য শুভকামনা জানিয়েছেন। শহীদ আফ্রিদি যেমন টুইট করেছেন, ‘আফগানিস্তানের জন্য ঐতিহাসিক রাত। গোটা জাতিকে অভিনন্দন।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এই ছুটিতে আপনার শিশুর জন্য রঙিন দিন

পরবর্তী

আমাদেরকে কত কিছু দিচ্ছে আমাদের ক্রিকেট

পরবর্তী

আমাদেরকে কত কিছু দিচ্ছে আমাদের ক্রিকেট

চাঁদ দেখা যায়নি, রোববার থেকে রোজা

সর্বশেষ

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT