চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত ৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ২২, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের রাজধানী কাবুলের পার্লামেন্ট ভবনে তালেবান জঙ্গিদের হামলায় নয়জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। সোমবারের এ হামলায় নিহতদের মধ্যে এক নারী, এক শিশু ও সাতজন জঙ্গি রয়েছেন।

ঘটনা শুরুর সময় নিয়মিত অধিবেশনে দেশটির নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নিয়োগে ভোট দিচ্ছিলেন আফগানিস্তানের সাংসদরা। এসময় পার্লামেন্ট ভবনের প্রধান গেটে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢোকে জঙ্গিরা। মুহুর্মুহু গুলি চালিয়ে মূল ভবনের পাশের একটি কক্ষে ঢুকে পড়ে।

নিরাপত্তারক্ষীদের প্রতিরোধের মুখে পাশের নির্মাণাধীন এক ভবনে ঢুকে অস্ত্রধারীরা পার্লামেন্ট ভবন লক্ষ্য করে গ্রেনেড এবং মেশিনগানের গুলি ছোড়ে। হামলার সময় কালো ধোয়ায় ঢেকে যায় পুরো এলাকা। কাবুল পুলিশের প্রধান আব্দুল রহমান রহিমী জানিয়েছেন, পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীদের সবাই নিহত হয়েছে ।

Banglabid

হামলা চালানোর কয়েক মিনিটের মধ্যেই এর দায়িত্ব স্বীকার করে জঙ্গি সংগঠন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এপিকে টেলিফোনে বলেন, ভোট দেওয়ার সময় অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেই হামলার জন্য ওই সময় বেছে নিয়েছিলেন।

পবিত্র রমজান মাসে চালানো এই হামলাকে ইসলামের সাথে শত্রুতা উল্লেখ করে হামলার কঠোর নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, দুই দেশের অভিন্ন শত্রু সন্ত্রাসবাদ এর মোকাবিলায় আফগানিস্তানের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে তার দেশ।

Reneta

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে একে মানুষের জীবন ও গণতন্ত্রের প্রতি চরম অশ্রদ্ধা বলে উল্লেখ করেছেন। সেই সাথে এ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবান হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কম্বাইন্ড হারভেস্টারে ধান কেটে লাভবান কৃষক

পরবর্তী

ঋণ সংকট নিয়ে গ্রীসের নতুন প্রস্তাব

পরবর্তী

ঋণ সংকট নিয়ে গ্রীসের নতুন প্রস্তাব

সালমানকে লিগ্যাল নোটিশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT