চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে গণমাধ্যম ও কালচারাল সেন্টারে ভয়াবহ হামলায় বহু হতাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
আফগানিস্তান-কাবুল-আত্মঘাতী হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সংবাদ সংস্থা ও একটি শিয়া কালচারাল সেন্টার অফিসের কাছে বিস্ফোরিত আত্মঘাতী বোমায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে আফগান ভয়েস নিউজ এজেন্সি এবং তেবাইয়ান কালচারাল সেন্টারের খুব কাছাকাছি একটি জায়গায় বড় আকারের একটি বিস্ফোরণ হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমির বরাতেই স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা ছিল।

রাহিমি জানান, প্রাথমিক অনুসন্ধান অনুসারে, হামলার লক্ষ্য ছিল মূলত তেবাইয়ান কালচারাল সেন্টার। সেখানে আফগানিস্তানে সোভিয়েত দখলদারিত্বের ৩৮ তম বার্ষিকী স্মরণে একটি অনুষ্ঠান চলছিল। ঠিক তখনই কাছাকাছি বিস্ফোরণটা হয়।আফগানিস্তান-কাবুল-আত্মঘাতী হামলা

ওই আলোচনা অনুষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষার্থীও ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে তালেবান এ ঘটনায় তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী হামলাআফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT