প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আফগানিস্তান দল। বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শুক্রবার আফগানিস্তান একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। এরপর ২৫ তারিখ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, নাসির হোসেন, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম








