চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের হারিয়ে টিকে থাকল কোহলির ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ পূর্বাহ্ন ০৪, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। আরেকবার পা হড়কালে শেষ হয়ে যেত বিশ্বকাপ। সুপার টুয়েলভে প্রথম জয় তুলে সেটি আপাতত ঠেকিয়েছে ভারত। আফগানিস্তানকে হারিয়েছে ৬৬ রানের বড় ব্যবধানে।

আবুধাবিতে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার দিনে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ২ উইকেটে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। জবাব দিতে নেমে ৭ উইকেটে ১৪৪ পর্যন্ত যেতে পারে আফগানিস্তান।

এই গ্রুপে দিনের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে সেমির দিকে পা বাড়িয়ে রেখেছে নিউজিল্যান্ডও। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে পাকিস্তান। আফগানরা থাকল দুইয়ে, সমান ম্যাচে ৪ পয়েন্ট তাদের।

৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে তিনে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে ২ পয়েন্ট হল চারের ভারতের। রানরেটে পিছিয়ে তাদের সমান ম্যাচে ২ পয়েন্ট ওয়ালা নামিবিয়া পাঁচে। স্কটল্যান্ড এখনও জয়শূন্য সুপার টুয়েলভে।

ভারত উদ্বোধনীতেই তোলে ১৪০ রান। সেটিও মাত্র ৮৮ বলে। ৮ চার ও ৩ ছক্কায় ৪৭ বলে ৭৪ করে ম্যাচসেরা রোহিত শর্মা ফিরলে ভাঙে জুটি। তার সঙ্গী লোকেশ রাহুল থেমেছেন ৬৯ রানে। ৬ চারে সঙ্গে ২ ছয়ে ৪৮ বলে সাজানো ইনিংস।

তিনে প্রমোশন পাওয়া রিশভ পান্ট ও চারে নামা হার্দিক পান্ডিয়া মিলে পরে আর উইকেট পড়তে দেননি, সঙ্গে তুলেছেন ঝড়ও। ২২ বলে অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটি তাদের। পান্ট অপরাজিত থাকেন ১৩ বলে ২৭ রানে, এক চারের সঙ্গে ৩ ছক্কার মারে। হার্দিকের ইনিংস অপরাজিত ৩৫ রানের, ৪ চারের পিঠে ২ ছয়ে মাত্র ১৩ বলে সাজানো।

Reneta

লক্ষ্য তাড়ায় এসে অধিনায়ক মোহাম্মদ নবির ৩২ বলে ৩৫ ও কারিম জানাতের ২২ বলে ৩ চার ও ২ ছয়ে অপরাজিত ৪২ রানে দেড়শর কাছে যায় আফগানরা।

৪ ওভারে ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন সামি। ৪ ওভারে মাত্র ১৪ রানে ২ উইকেট অশ্বিনের। ৩ ওভারে ১৯ রানে ১ উইকেট জাদেজার। ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট গেছে বুমরাহর ঝুলিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ভারত-আফগানিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT