চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের কাছে টেনে অজিদের ‘কড়া’ জবাব আফ্রিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
আফগান

বেতন-বোনাস নিয়ে বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে ঝামেলার কারণে সাউথ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। শূন্য হওয়া সেই জায়গা পূরণ করতে আফগানিস্তানকে আমন্ত্রণ জানিয়ে অজিদের একরকম কড়া জবাবই দিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

চলতি মাসের শেষদিকে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান ছাড়াও অংশ নেবে ভারতীয় ‘এ’ দল।

অস্ট্রেলিয়া না যাওয়ার কারণে সুযোগ পেল আফগানিস্তান। মাত্র গত মাসেই টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এমন একটি টুর্নামেন্টে খেলার সুযোগ তাদের খেলোয়াড়রা নিজেদের ঝালাই করে নেয়ার মঞ্চ হিসেবেই দেখছেন।

Banglabid

সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, ‘আমরা আনন্দিত যে আফগানিস্তান আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং প্রথমবারের মতো আমাদের দেশে তাদের স্বাগত জানানোর জন্য আমরা উন্মুখ।’

আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শাফিকুল্লাহ স্তানিকজাই বলেছেন, ‘তার খেলোয়াড়রা বিশ্ব ক্রিকেটের দুই সেরার বিপরীতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার সুযোগ উপভোগ করছে।’

বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলাটা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত নতুন চুক্তি ঘিরে। এতে ক্রিকেটারদের মোট আয় প্রায় ৩৫ শতাংশ বাড়বে, তবুও বোর্ডের আয়ের তুলনায় খেলোয়াড়দের বেতন-ভাতা নিতান্তই কম মনে করছে অজি খেলোয়াড়দের সংগঠন এসিএ। ক্রিকেটারদের বেশি আপত্তি রাজস্বের অংশ নিয়ে। ১৯৯৭ সাল থেকে চলে আসা বর্তমান চুক্তিতে রাজস্বের একটা অংশ পেতেন ক্রিকেটাররা। তৃণমূলের ক্রিকেটে অনুদান আরও বাড়াতে এবার এতে একটু বদল আনতে চাইছে সিএ। তাদের প্রস্তাব, শুধু আন্তর্জাতিক ক্রিকেটাররাই বাড়তি রাজস্বের ভাগ পাবেন, ঘরোয়া ক্রিকেটাররা পাবেন একটা নির্দিষ্ট অঙ্ক।

Reneta

কিন্তু স্মিথ-ওয়ার্নাররা ঘরোয়া লিগের ক্রিকেটারদের জন্যও লড়ে যাচ্ছেন। এ নিয়েই চলছে অচলাবস্থা। ৩০ জুনের মধ্যে নতুন চুক্তিতে সই না করায় ক্রিকেটারদের আর বেতন দেবে না অজি বোর্ড। ক্রিকেটাররাও অবস্থা না বদলালে চুক্তি সই করবেন না  বলে জানিয়ে দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবিতে মামলা প্রত্যাহারের দাবিতে অনশনে যোগ দিলেন আরো ৪ শিক্ষার্থী

পরবর্তী

‘পথ খুঁজে ফেরা’ সৌম্য যে স্বপ্ন দেখেন

পরবর্তী
সৌম্য সরকার

‘পথ খুঁজে ফেরা’ সৌম্য যে স্বপ্ন দেখেন

গ্যাস সংকট

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাসের তীব্র সংকট

সর্বশেষ

ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT