চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দুই ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল আফগানিস্তান ‘এ’ দল। তৃতীয় ম্যাচে অবশ্য উল্টো তাদের উড়িয়ে দিল বাংলাদেশ ‘এ’ দল। সফরকারীদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরল টাইগাররা। পাঁচ ম্যাচের সিরিজের এখন দাঁড়াল ২-১।

চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে প্রথম ব্যাট করে ১২২ রান তোলে আফগানিস্তান। আগের দুই ম্যাচে ছড়ি ঘোরালেও এদিন বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি তাদের ব্যাটসম্যানরা। ছয়জন ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করলেও হাফসেঞ্চুরির দেখা পাননি কেউই। ইব্রাহীম জাদরান সর্বোচ্চ ২৫ রান করেন।

বিশেষ করে আবু জায়েদ রাহী ও মেহেদী হাসানের বলের সামনে চিড়েচ্যাপ্টা হন আফগান ব্যাটসম্যানরা। রাহী ৫.৪ ওভারে ২৮ রানে চারটি ও মেহেদী ওভারে ২৪ রান খরচায় তিন উইকেট নিয়ে আফগানিস্তান ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দেন। টাইট বোলিংয়ের সঙ্গে একটি করে উইকেট নিয়ে তাদের বেশ ভালো সঙ্গ দিয়েছেন আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম।

ব্যাট হাতে নেমে শুরুটা বাংলাদেশেরও ভালো হয়নি। স্কোর বোর্ড ৫০’র ঘর ছোঁয়ার আগেই হাওয়া তিন উইকেট। মোহাম্মদ নাঈম (২), জাকির হাসান (১২) ও ইমরুল কায়েস (২৩) দ্রুতই ফিরে যান।

তবে বোলারদের পর ব্যাট হাতে দুই ম্যাচ বাকি রেখে আফগানদের সিরিজ জয় রুখে ফজলে মাহমুদ ও আফিফ হোসেন। অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটি গড়ে দল জিতিয়ে মাঠ ছাড়েন তারা। মাহমুদ ৫৭ ও আফিফ ২১ রানে অপরাজিত থাকেন।

দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন রাহী। সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ জুলাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT