চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের উড়িয়ে ফেভারিট ইংল্যান্ডের শেষ প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ২৭, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
বলেও সফল রুট

বলেও সফল রুট

ঘরের মাঠে হট-ফেভারিট ইংল্যান্ড আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতিপর্ব শেষ করেছে। সোমবার তারা রশিদ-নবির দলকে হারায় ৯ উইকেটের বড় ব্যবধানে।

ওভালে শুরুতে ব্যাট করে ৩৮.৪ ওভারে মাত্র ১৬০ রানেই গুটিয়ে যায় একদিন আগে পাকিস্তানকে হারিয়ে দেয়া আফগানিস্তান।

লক্ষ্য তাড়ায় নেমে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে অলস কাটাতে হল স্বাগতিক বেশিরভাগ ব্যাটসম্যানকে। মাত্র ১৭.৩ ওভারে এক উইকেট হারিয়েই যে জয়ে পৌঁছে যায় মরগানের দল।

জেসন রয় ও জনি বেয়ারস্টো উদ্বোধনীতে ৭৭ রান তুলে ফেলেন ৪৪ বলেই। বেয়ারস্টো ২২ বলে ৩৯ করে ফিরলে ভাঙে জুটি।

বাকি কাজটুকু জো রুটকে নিয়ে সারেন রয়। রুট ২৯ রানে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত রয়ের অবদান ৮৯ রান। ১১ চার ও ৪ ছক্কায় ৪৬ বলের ইনিংস এ ডানহাতি ওপেনারের।

আন্তর্জাতিক ১৩২ ওয়ানডেতে ২০ উইকেট জো রুটের। বল করেন কালভদ্রে। ডানহাতি এ অফব্রেক বোলারই এদিন আফগানদের এলোমেলো করে দেয়ার নায়ক। ৬ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়ে রুট বার্তা দিয়ে রাখলেন, প্রয়োজনে বিশ্বকাপে অধিনায়ক মরগান তাকে বিকল্প পরিকল্পনায় রাখতেই পারেন!

Reneta

শেষমুহূর্তে বিশ্বকাপ দলে আসা পেসার জফরা আর্চারও কম যাননি। ৩২ রানে ৩ উইকেট তারও। একটি করে উইকেট নিয়েছন স্টোকস ও মঈন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানইংল্যান্ডবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

আগস্ট ১, ২০২৬

মতিঝিলের ঘটনার সঙ্গে মিরপুর-ফার্মগেটের যোগ নেই: সিটিটিসি

আগস্ট ১, ২০২৬

সাফের আসরে কেন নেই নেপাল?

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT