চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপিল বিভাগের প্রথম কোনো বিচারপতির সংবর্ধনাহীন বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ পূর্বাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

আনুষ্ঠানিক কোনো সংবর্ধনা ছাড়াই বিদায় নিলেন আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। তিনি ১ অক্টোবর অবসরে গেলেও বৃহস্পতিবারই ছিলো তার শেষ কার্যদিবস। কারণ শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে অবকাশে যাচ্ছেন উচ্চ আদালত।

শেষ কার্যদিবসও কোনো শুনানিতে অংশ না নিয়েই কাটান বিচারপতি চৌধুরী। গত ৯ সেপ্টেম্বর থেকে কার্যতালিকা অনুযায়ী তিনি কোনো বেঞ্চে ছিলেন না।

এর আগে বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে বিচারপতি ইমান আলীর সঙ্গে আপিল বিভাগের দ্বিতীয় বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থী সদস্যরা তাকে বিদায় সংবর্ধনা জানাবে না বললেও আওয়ামী লীগপন্থীরা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছিলেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ও জানিয়েছিলো, বিদায়ী বিচারপতিকে সংবর্ধনা জানানো হবে।

তবে, রীতি অনুযায়ী শেষ পর্যন্ত কেনো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো না সে বিষয়ে আওয়ামী লীগপন্থী কোনো আইনজীবী বা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কেউ কোনো কথা বলতে রাজি হননি।

আনুষ্ঠানিক কোনো সংবর্ধনা না হলেও বিদায়ী বিচারপতির সাথে দেখা করে বিদায়ী শুভেচ্ছা জানান আপিল বিভাগের বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি ইমান আলী ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। টেলিফোনে ও মোবাইল এসএমএসে শুভেচ্ছা জানান বিচারপতি নাজমুন আরা সুলতানা।

Reneta

এছাড়া, সিনিয়র আইনজীবী ব্যরিস্টার আমীর-উল-ইসলাম, ইউসুফ হোসেন হুমা্যুন এবং শ.ম, রেজাউল করিমসহ অনেক আইনজীবী তার সাথে দেখা করে বিদায় জানান। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজাসহ কয়েকজন ডেপুটি অ্যার্টনি জেনারেল বিদায়ী বিচারপতির সাথে সাক্ষাত করেছেন বলে জানা গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আপিল বিভাগপ্রধান বিচারপতিবিচারপতি মানিক
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT