চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপন দুই ভাই সর্বোচ্চ আদালতের বিচারপতি

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৬:৫৫ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
আদালত
A A

দেশের বিচার বিভাগের ইতিহাসে অনন্য এক দৃষ্টান্ত তৈরি করলেন দুই বিচারপতি। প্রথমবারের মতো সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির দায়িত্বে এলেন আপন দুই ভাই। 

বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা সাতজন। সেই সাত বিচারপতির মধ্যে এমন দুইজন রয়েছেন, যারা সম্পর্কে আপন ভাই। তারা হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং তার বড় ভাই বিচারপতি আবু বকর সিদ্দিকী।

মঙ্গলবার সকালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেয়া তিনজন বিচারপতির একজন বিচারপতি আবু বকর সিদ্দিকী। সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে যার পথচলা শুরু হল আজ থেকে।

তার থেকে বয়সে ছোট হলেও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিগত ৫ বছর ধরেই আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

একটি পরিবারের আপন দুই ভাই দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হওয়াকে এক অনন্য দৃষ্টান্ত বলেই মনে করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

এ ব্যাপারে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন বলেন, ‘আপন দুই ভাই একসঙ্গে আপিল বিভাগের বিচারপতি হওয়াটা অবশ্যই গর্বের। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এমন অনন্য দৃষ্টান্ত এই প্রথম।’

Reneta

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আপন দুই ভাই আপিল বিভাগের বিচারপতি হওয়ায় আজকের দিনটি বিচার বিভাগের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি আবু বকর সিদ্দিকী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাদের পিতা মৃত আব্দুল গফুর মোল্লা এবং মাতা মৃত নুরজাহান বেগম।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
১৯৭২ সালে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। আইএসসি পাস করেন ১৯৭৪ সালে সাতক্ষীরার সরকারি পিসি কলেজ থেকে। আর বিএ পাস করেন সাতক্ষীরা সরকারি কলেজ থেকে। এমএ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে।

এরপর এলএলবি পাস করেন ধানমন্ডি ‘ল’ কলেজ থেকে। ১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগ দেন। ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বিচারপতি আবু বকর সিদ্দিকী
১৯৫৪ সালের ২৯ জুলাই জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এলএলবি পাস করে ১৯৭৯ সালে কুষ্টিয়া বার এসোসিয়েশনে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮০ সালে তিনি জুডিশিয়াল সার্ভিসে মুন্সেফ হিসেবে যোগদান করেন। ১৯৯৭ সালে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান।

এরপর ২০০৯ সালে তিনি হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালে তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা তিন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি হলেন, বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি মো. নূরুজ্জামান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আপিল বিভাগবিচারপতি আবু বকর সিদ্দিকীলিড নিউজসুপ্রিম কোর্টহাইকোর্টহাসান ফয়েজ সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT