চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপন জুয়েলার্স নিয়ে ইমেজ সংকটে স্বর্ণ ব্যবসায়ীরা

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৯:০৭ অপরাহ্ণ ১৪, মে ২০১৭
বাংলাদেশ
A A
আপন জুয়েলার্স

‘ডার্টি মানি’র অনুসন্ধানে আপন জুয়েলার্সের শোরুমগুলোতে শুল্ক গোয়েন্দা বিভাগের অভিযান নিয়ে ইমেজ সংকটে পড়েছেন  স্বর্ণ ব্যবসায়ীরা। রাজধানীর বৃহত্তম জুয়েলারি মার্কেট বায়তুল মোকাররমে বিভিন্ন জুয়েলার্সের ব্যবস্থাপক এবং বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বললে তারা এ ইমেজ সংকটের কথা জানান। এ সময় তাদের মাঝে এক ধরনের চাপা আতঙ্কও দেখা যায়। এ বিষয়ে কথা বলতেও অপারগতা প্রকাশ করেন অনেকে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে আপন জুয়েলার্সের পাঁচটি শো রুমে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। এসময় তারা গুলশানে সুবাস্তু টাওয়ারে অবস্থিত একটি শোরুম সিলগালা করে দেন । অভিযানের খবর পেয়ে বায়তুল মোকাররমে অবস্থিত প্রতিষ্ঠানটির দুটি শো রুমই বন্ধ করে দেয় আপন জুয়েলার্স কর্তৃপক্ষ।

অভিযানের বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান সাংবাদিকদের বলেন: রাজধানীতে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুমে তারা অভিযান চালায়। এই সময় দোকান বন্ধ থাকায় গুলশানের শোরুম সিলগালা করে দেয়া হয়।

স্বর্ণ ও রত্ন সংগ্রহের তথ্যে অস্বচ্ছতা এবং মালিকের ‘অবৈধ সম্পদের’ অনুসন্ধানের অংশ হিসেবেই আপন জুয়েলার্সে এই অভিযান চালানো হয় বলে জানান তিনি।

তিনি বলেন: আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে, আপন জুয়েলার্স যে সোনা ও ডায়মন্ড বিক্রি করে, তা সংগ্রহের উৎস স্বচ্ছ নয়। এই অভিযোগ আমলে নিয়েই অভিযান পরিচালিত হয়েছে।”

রোববারের অভিযানের পর বায়তুল মোকাররম মার্কেটে সরেজমিনে ঘুরে দেখা যায় নীচতলায় অবস্থিত প্রতিষ্ঠানটির একটি জুয়েলার্স এবং দোতলার একটি ডায়মন্ড হাউজ বন্ধ। পাশের জুলেলার্সের দোকানগুলোর কর্মচারীরা চ্যানেল আই অনলাইনকে বলেন, সকালে শো রুম দুটি খোলা হলেও বেলা সাড়ে ১১টার পরে নিজেরাই সেটি বন্ধ করে দেয়। ওই দুটি শো রুমে গোয়েন্দারা অভিযান চালায়নি বলেও জানান তারা।

Reneta

হঠাৎ করে শো রুমগুলো বন্ধ হয়ে যাওয়া সামগ্রিক ব্যবসায় কিছুটা ইমেজ সংকটের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বায়তুল মোকাররম মার্কেটের  স্বর্ণ ব্যবসায়ীরা। বায়তুল মোকাররমে আপন জুয়েলার্সের শো রুমের পাশেই অবস্থিত সানন্দা জুয়েলার্সের সিনিয়র বিক্রয় প্রতিনিধি মোজাম্মেল হক চ্যানেল আই অনলাইনকে বলেন: একটি মার্কেটের এত বড় একটি প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যায়, তখন অন্য প্রতিষ্ঠানগুলোর ওপরও তার প্রভাব পড়ে। পুরো ব্যবসায় এক ধরনের ইমেজ সংকট তৈরি হয়।

ইমেজ সঙ্কটের ব্যাপারে আরও কয়েকটি শোরুমের দোকানিরা একই বিষয়ে কথা বললেও নিজেদের এবং প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করতে অনুরোধ করেন তারা। এসময় পুরো মার্কেটে এক ধরনের থমথমে পরিবেশ এবং দোকানিদের  মাঝে চাপা আতঙ্ক দেখা যায়।

তবে আপন জুয়েলার্সে অভিযানের ঘটনাকে পারিবারিক উল্লেখ করে এতে পুরো জুয়েলারি মার্কেটে প্রভাব পড়বে না বলে মনে করছেন কেউ কেউ।

মেঘনা জুয়োলার্সের ব্যবস্থাপক কমল চ্যানেল আই অনলাইনকে বলেন: আপন জুয়েলার্সে অভিযানের ব্যাপারটি সম্পুর্ণ পারিবারিক কারণে। এতে পুরো মার্কেটের ওপর তেমন প্রভাব পড়বে বলে মনে হয় না। তাছাড়া স্বর্ণের বাজার এমনিতেই মন্দা। তাই আদৌ কোন প্রভাব পড়বে কিনা তা এখনই বলা যাচ্ছে না।

আমিন জুয়েলার্স এবং এল রহমান জুয়েলার্সের ব্যবস্থাপক এবং বিক্রয় প্রতিনিধিরা মনে করছেন ব্যাপারটিতে তেমন প্রভাব পড়বে না। তাদের বেচাকেনাও স্বাভাবিক। তবে নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি তারা।

আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের বড় ছেলে সাফাতের জন্মদিনের পার্টির কথা বলে গত ২৮ মার্চ ঢাকার বনানীর রেইনট্রি হোটেলে নিয়ে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে বনানী থানায় একটি মামলা হয় শনিবার। এই মামলার অপর আসামিদের মধ্যে দুজন সাফাতের বন্ধু, বাকি দুজন তার দেহরক্ষী ও গাড়িচালক।

দিলদার আহমেদ ছেলের পক্ষে সংবাদমাধ্যমে বক্তব্য দেয়ার পর ফেসবুকে তার বিরুদ্ধে সরব হন অনেকে। আপন জুয়েলার্সের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ তোলেন কেউ কেউ। এই প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে দিলদার আহমেদের ব্যবসায়িক লেনদেন এবং তার প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখতে একটি অনুসন্ধান কমিটি করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপন জুয়েলার্সে অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT