চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপন জুয়েলার্সের মালিক বললেন, তার ব্যবসা বৈধ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:৪৩ অপরাহ্ণ ১৭, মে ২০১৭
অপরাধ
A A

ব্যবসায়িক কাগজপত্র দেখানোর জন্য শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে আরো ১৫ দিনের সময় চেয়েছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ।

এসময় তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেন, তার ব্যবসা বৈধ এবং তিনি এই পথেই দীর্ঘ  ৪৫ বছর ব্যবসা করে আসছেন।দেশের সকল স্বর্ণ ব্যবসায়ী একই পথে ব্যবসা করেন। আমি যদি অন্যায় করি তাহলে অন্য সবাই অন্যয় করছে।

বুধবার বেলা ১২টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত শুল্ক গোয়েন্দা দপ্তরে ব্যবসায়িক কাগজপত্র নিয়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদ শুল্ক গোয়েন্দা সদর দফতরে হাজির হয়ে এসব কথা বলেন।

শুল্ক গোয়েন্দা দপ্তর তার আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজ, মজুদ স্বর্ণ, দলিলাদিসহ পুনরায় আগামী ২৩ মে ২০১৭ তারিখে  সকাল ১১টায় স্বশরীররে উপস্থিতের দিন ধার্য করেছে।উপস্থিত হয়ে তাদের প্রতিষ্ঠানকে মজুদ স্বর্ণ ও ডায়মন্ডের ব্যাপারে শুনানিতে অংশ গ্রহণ করার কথা বলা হয়েছে।

তবে আপন জুয়েলার্সের প্রতিটি শাখায় রিপিয়ারিং এবং এক্সচেঞ্জ-এ গ্রহকরা যেসকল জিনিস রেখেছিলো তা আগামী সোমবার  ২২ মে দুপুর ২টায় ফেরত দিয়ে দিবে বলে জানায় জুয়েলার্সের মালিকপক্ষ।

একইদিনে দ্য হোটেল রেইনট্রিকে তলব করা হলেও হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুণের পক্ষ থেকে আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর কবির ও রিয়াজ আহমেদ উপস্থিত হন।

Reneta

শুল্ক গোয়েন্দার কাছে আইনজীবী জাহাঙ্গীর কবির বলেন, রেইন ট্রি’র মালিক অসুস্থ থাকায় তলবে উপস্থিত হতে পারিনি। এজন্য শুল্ক গোয়েন্দাদের কাছে এক মাসের তলবের সময় বাড়ানোর অনুরোধ জানালেও শুল্ক গোয়েন্দার ডিবি আগামী ২৩ মে রেইন ট্রি’র কর্তৃপক্ষকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এসময় আইনজীবীরা ‘রেইন ট্রি’ ব্যবস্থাপনা পরিচালকের একটি রেকর্ড বার্তা শোনান।

গত ১৫ মে শুল্ক গোয়েন্দার অভিযানে ব্যাখ্যাহীনভাবে মজুদ স্বর্ণ ও ডায়মন্ড আটকের ঘটনায় আপন জুয়েলার্সের মালিকে শুল্ক গোয়েন্দা সদর দফতরে তলব করা হয়।

গত রোববার শুল্ক গোয়েন্দার দল আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কোয়ারের শাখায় অভিযান চালিয়ে ২৮৬ কেজি স্বর্ণ ও ৬১ গ্রাম ডায়মন্ড ব্যাখ্যাহীনভাবে মজুদ রাখার দায়ে সাময়িক আটক করে। এগুলো আইন অনুসারে সিলগালা করে তাদের হেফাজতে দেয়া হয়।

গুলশানের সুবাস্তু টাওয়ারে অন্য আরেকটি শাখা বন্ধ পাওয়ায় সবার উপস্থিতিতে ইনভেন্টরি করার নিমিত্ত সিলগালা করা হয়েছে।উক্ত তলবে সাময়িকভাবে আটক এই মূল্যবান সামগ্রী সরবরাহের বৈধতা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এছাড়া দ্য রেইনট্রি হোটেলে শুল্ক গোয়েন্দার দল ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এই মদ উদ্ধারের সময় হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স দেখাতে পারেননি। অবৈধভাবে বিদেশি মদ রাখার দায়ে হোটেল কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও শাফাত আহমেদের ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

 

গত ২৮ মার্চ বনানীতে দ্য রেইনট্রি হোটেলে বন্ধুর মাধ্যমে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এরপর অভিযুক্তরা ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখে।

যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, তাদের একজন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ।প্রাণনাশসহ বিভিন্ন হুমকি উপেক্ষা করে ঘটনার একমাসের বেশি দিন পর ওই দুই তরুণী ৪ মে বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করতে যান।

তবে থানা পুলিশ মামলা না নিয়ে তাদেরকে হয়রানী করে বলে অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টা পর ৬ মে ওই অভিযোগ লিপিবদ্ধ করে।

গত ১১ মে সাফাত ও তার বন্ধু সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দিন আদালতে তোলা হলে আদালত সাফাতকে ৬ দিন এবং সাদমান সাকিফকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপন জুয়েলার্সধর্ষণবানানীতে ছাত্রী ধর্ষণশুল্ক গোয়েন্দা বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT