চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনাদের পুলিশ সামলান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ন্যায়বিচার না পাওয়ার ক্ষোভ যদি একের পর এক জমতে থাকে, তাহলে এক স্ফুলিঙ্গই সেই বারুদে বিস্ফোরণ ঘটাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন সাবেক সংবাদিক এবং ব্লগার আরিফ জেবতিক। তাই পুলিশকে এখনই সামলানোর পরামর্শ তার। মিরপুরে পুলিশের আঘাতে চুলার আগুনে পড়ে বাবুল মাতুব্বরের মৃত্যুর কথা বলেন।

সতর্ক বার্তা দিয়ে তিনি এক ফেসবুক পোস্টে লেখেন: ”২৬ বছর বয়সী মোহামেদ বোয়াজিজি ছিলেন মফস্বল শহরের রাস্তার ধারের এক গরিব সবজিওয়ালা। এক মহিলা পুলিশ তাঁর সবজির ঝুড়িটি ছিনিয়ে নেয়। প্রতিবাদ করলে তাঁর মা-বাপ তুলে গালিও দেয়। এর আগেও পুলিশ তাঁর সঙ্গে এমন ব্যবহার করেছিল।

তরুণ বোয়াজিজি ন্যায়বিচার নিতে গেলেন স্থানীয় পৌরসভায়; সেখানে সবাই তাঁকে দূর দূর করে তাড়িয়ে দিল। ক্ষুব্ধ তরুণ বোয়াজিজি এক ঘণ্টা পর ফিরে গেলেন সেই পৌর অফিসে, দুঃখে অভিমানে নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন তিনি।

বোয়াজিজির ক্ষুব্ধ প্রতিবাদ ঐ ছোট শহরের সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তুলল। তারা পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমে এলেন। ব্লগ আর ফেসবুকের পাতায় পাতায় সেই ক্ষোভ ছড়িয়ে পড়ল দ্রুত। ১৯ দিন পর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন বোয়াজিজি।

কিন্তু তিনি রচনা করে গেলেন এক আগুনমুখো বিদ্রোহের। যার আগুনে পুড়ে ছাই হল প্রেসিডেন্ট বেন আলির মসনদ। সেই বিক্ষোভ ঠেকাতে কোনো শক্তি প্রয়োগ বাদ রাখেননি প্রেসিডেন্ট, কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভের স্রোতে সব নির্যাতনই তু্চ্ছ হয়ে গেল, কচুরিপানার মতো ভেসে গেল তার ১৩ বছরের শক্ত শাসন।

মিশর আর তিউনিশিয়ার এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, আপাতদৃষ্টিতে দলহীন-গোত্রহীন, একেবারেই সাদামাটা সাধারণ মানুষের শক্তি অস্বীকার করার উপায় নেই। এরা বিচ্ছিন্ন, দুর্বল, ভীত-সন্ত্রস্ত, কিন্তু এদের বুকের ভেতরও আছে রাগ-ক্ষোভ-অভিমান। ন্যায়বিচার না পাওয়ার সেই ক্ষোভ যদি একের পর এক জমতে থাকে, তাহলে এক স্ফুলিঙ্গই সেই বারুদে বিস্ফোরণ ঘটাতে পারে।”…….আপনাদের পুলিশ সামলান।

Reneta

বাবুল মাতুব্বরের পোড়া লাশের গন্ধে আমাদের কিন্তু ঘুম আসে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশি নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT