চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনাকে মারলে মানুষ আমাকে অভিশাপ দেবে’, সোনু সুদকে চিরঞ্জীবী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

দাবাং-সহ নানা হিন্দি ছবির খলনায়ক সোনু সুদ। করোনাকালে তার ভাবমূর্তি বদলে গেছে মানুষের কাছে। সোনু জানিয়েছেন, মানুষের কাছে ভাবমূর্তি বদলে যাওয়ায় তার জন্য তেলেগু ছবির স্ক্রিপ্টও বদলে ফেলা হয়েছে। নতুন করে কিছু দৃশ্যের শুটিং করবেন অভিনেতা।

সোনু সুদ জানিয়েছেন, আগে খল চরিত্রে অভিনয় করলেও এখন নির্মাতারা ছবির মূল চরিত্রের জন্য প্রস্তাব দিচ্ছেন তাকে। ‘উই দ্য ওমেন’ এর সাথে এক ভার্চুয়াল আড্ডায় সোনু সুদ জানান কাজ এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে নানা তথ্য।

সোনু বলেন, ‘আমি এখন নায়কের চরিত্র পাচ্ছি। চার-পাঁচটি ভালো স্ক্রিপ্ট পেয়েছি। আশা করছি নতুন করে শুরু করবো। নতুন এই যাত্রা ভালো এবং মজার হবে।’

তেলেগু ছবি ‘আচার্য’র শুটিং প্রসঙ্গে মজার এক ঘটনা জানালেন সোনু। তিনি বলেন, “আমরা অ্যাকশন দৃশ্যে অভিনয় করছিলাম। চিরঞ্জীবী স্যার বলেন, ‘আপনি সিনেমায় থাকাটা আমাদের জন্য বড় সমস্যা। কারণ আমি আপনাকে আঘাত করতে পারবো না মারপিটের দৃশ্যে। আপনাকে মারলে মানুষ আমাকে অভিশাপ দেবে।'”

অভিনেতা জানান, আরেকটি দৃশ্যে সোনু সুদের গায়ে পা তুলে দাঁড়ানোর কথা ছিল চিরঞ্জীবীর। সেই দৃশ্যটাও বদলে ফেলেছেন নির্মাতারা।

করোনাকালে কৃষককে সাহায্য করা, ছোট ব্যবসায়ীকে সাহায্য করা, বেকার যুবক-যুবতীদের কাজের খোঁজ দেওয়া, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা-এমন নানা সেবামূলক কাজ করে বরের শিরোনামে এসেছেন সোনু। ভারতের মানুষ এই অভিনেতার নামের পাশে ‘সুপার হিরো’ তকমা জুড়ে দিয়েছেন ভালোবেসে। ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিরঞ্জীবীসোনু সুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT