চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপত্তিকর’ প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আমি অপেশাদার!

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
৯:৫৫ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
সারিকা সাবরিন

সারিকা সাবরিন

সারিকা সাবরিন। ছোট পর্দার তারকা। কাজ থেকে দূরে ছিলেন আড়াই বছর। এখন আবার তিনি ব্যস্ত হয়েছেন কাজ নিয়ে। এর মধ্যে নানা বাঁধার মুখোমুখি হতে হয় তাকে। গতকাল বুধবার রাত ৯টা নাগাদ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে লিখেছেন, ‘শুটিং ডেটের একদিন আগে ক্লায়েন্টের গাড়িতে করে মানিকগঞ্জ (যেখানে যেতে ১ ঘণ্টা‍+ লাগে মাত্র আমার বাসা থেকে) যাওয়া এবং প্রিভিয়াস ডে অ্যান্ড নাইট তার সাথে সেখানে অবস্থান করার প্রস্তাব প্রত্যাখ্যান করা কি কোনো অপরাধ? এটা কি অপেশাদারিত্ব?’ এই প্রসঙ্গ নিয়ে রাতেই মুঠোফোনে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন সারিকা।

 

আপনি কোথায়?

বাসায়।

কী করছেন?

তেমন কিছুই না।

Reneta

কিছুক্ষণ আগে ফেসবুকে আপনার একটা পোস্ট দেখেছি।

সেখানেই আমি পুরোটা লিখেছি।

এ প্রস্তাব কে দিয়েছে? আপনি তার পরিচয় বলতে চান?

না, এখনই বলতে চাচ্ছি না। তবে তাদের মুখোশটা খুলে দেওয়া উচিত। মিডিয়ায় আমরা যারা কাজ করি, আমাদের যে কেউ কেউ কী মনে করে, ভাবতে অবাক লাগে। কীভাবে পারে তারা এমন আপত্তিকর প্রস্তাব দিতে? আমরা কি নিজেদের সম্মান নিয়ে মিডিয়ায় কাজ করতে পারব না?

কোনো নাটকের প্রযোজক বা পরিচালক?

না, এটা বিজ্ঞাপনচিত্রের ঘটনা। যার পণ্যের বিজ্ঞাপন তৈরি হবে, তিনিই। আমি কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ড আর নামী সব বিজ্ঞাপনচিত্রনির্মাতাদের সঙ্গে কাজ করেছি। তাদের প্রত্যেকের কাছ থেকে যে সম্মান আর শ্রদ্ধা পাই, তখন নিজেকে ধন্য মনে করি। তাদের প্রতি আমারও শ্রদ্ধা বেড়ে যায়।

আপনি বলছেন, ‘এটা কি অপেশাদারিত্ব?’ এ ধরনের কোনো কথা শুনেছেন?

হ্যাঁ, ‘আপত্তিকর’ প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আমি অপেশাদার! এখন তারা আমাকে ফাঁসাতে চাচ্ছে। বিভিন্নজনকে ফোন করে আমার ব্যাপারে উল্টা–পাল্টা বলছে। ওই কথা শোনার পর তাদের সঙ্গে কাজ করার কোনো মা​নসিকতা বা ইচ্ছা আর অবশিষ্ট থাকে? দোষ করবে তারা, অপরাধ করবে তারা; আবার আর্টিস্টকেই দোষ দেবে?

বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের জন্য মানিকগঞ্জ কবে যাওয়ার কথা ছিল?

বুধবার।

আপনি এখন আবার বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন?

৩ মাসের মধ্যে আমি নয়টি গুরুত্বপূর্ণ ব্র্যান্ডের বিজ্ঞাপ​নচিত্রের কাজ করেছি। এই যেমন বাংলালিংক, ডাবর, প্রাণ, তিব্বত, ইগলু, ডিপ্লোমা, জিগো, একটি আবার ফ্রোজেন ফুডের।

সারিকা সাবরিন

এবার একটু অন্য প্রসঙ্গ, আপনি তো এক ঘণ্টার নাটকেই কাজ করেন।

ঠিকই বলেছেন। এবার পহেলা বৈশাখে কয়েকটি নাটকে কাজ করেছি। সবগুলো কাজই দারুণ হয়েছে। আমার আবার নাটকের নাম মনে থাকে না।

আপনার মেয়ে আনায়ার কী খবর?

ও ভালো আছে। আগামী মে মাসে ওর ২ বছর হবে।

আপনি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ওকে সঙ্গে নিয়ে যান?

না, বাসায় আমার আম্মুর কাছে রেখে যাই। আম্মুর কাছে ও খুব ভালো থাকে।

আবার নতুন ভাবে সংসার করার ব্যাপারে কিছু ভেবেছেন?

প্রশ্নই আসে না। আমি, আমার মেয়ে আর আমার কাজ—এই নিয়েই আছি। এই নিয়েই থাকব।

এখন কিন্তু অনেক জনপ্রিয় তারকা মিউজিক ভিডিওর কাজ করছেন। আপনি?

আমিও করব। তবে নতুন কোনো ভাবনার কাজ করতে চাই। একটু আলাদা, অন্যরকম কিছু।

ভালো চলচ্চিত্র কিন্তু এখন তৈরি হচ্ছে।

তা–ই দেখছি। আমি তো আগে বলেছি, চলচ্চিত্রে কাজ করবই না। এখন আর তা বলছি না। সম্ভাবনা আছে। একটু ভেবেচিন্তে তবেই সিদ্ধান্ত নেব।

আজ এখানেই শেষ করছি। আপনাকে ধন্যবাদ।

চ্যানেল আই অনলাইনকেও ধন্যবাদ।

ছবি : সংগৃহীত

ফেসবুকে সারিকার পোস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সারিকা সাবরিন
শেয়ারTweetPin

সর্বশেষ

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

জুলাই ২, ২০২৬

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে পরীক্ষার্থীর আত্মহত্যা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT