চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলন স্থগিত, প্রধানমন্ত্রীকে অভিনন্দন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

কোটা বাতিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশের আগ পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। একই সঙ্গে কোটা বাতিল করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানানো হয়েছে।   

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধিতেও ভূষিত করে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর কথা বলেন তারা।

Banglabid

এছাড়াও ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জ্ঞাপনের কথাও জানান আন্দোলনকারীরা।

প্রেস ব্রিফিং শেষে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা সাদরে গ্রহণ করে রাজু ভাস্কর্যের সামনে থেকেই আন্দোলনকারীরা আনন্দ মিছিল শুরু করেন।

কোটা সংস্কার আন্দোলন

Reneta

কেন্দ্রীয় কমিটির দাবি
১. কোটা সংস্কার মেনে নেয়ায় ছাত্র সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং গেজেট অাকারে প্রকাশ করে অতি দ্রুত বাস্তবায়ন।

২. আটক আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি

৩. পুলিশি নির্যাতনে আহত সকল শিক্ষার্থীর সুচিকিৎসার ব্যয়ভার বহন করতে অতি দ্রুত আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ।

৪. পুলিশ ও ঢাবি প্রশাসনের আন্দোলনকারীদের বিরুদ্ধে করা ৫টি মামলা প্রত্যাহার।

৫. আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী ও নেতৃবৃন্দকে কোনো রকম হয়রানি করা হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আবার আন্দোলন।

৬. আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী এবং সহমত পোষণ করা সকলকে ধন্যবাদ।কোটা সংস্কার আন্দোলনকোটা সংস্কার আন্দোলন

কয়েকদিন ধরে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।

এ দিন বিকেলে জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কোটা বিরোধী আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘কোটা থাকলেই আন্দোলন হবে, আজ এরা-কাল আরেকজন আসবে। এর থেকে আমি মনে করি কোটা পদ্ধতিই বাতিল করাটাই ভালো হবে।’

এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রেখে সরকারি চাকরিতে কোটা না রাখার কথা জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলন-প্রধানমন্ত্রী
বুধবার সংসদে ভাষণে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরো বলেন, নারীসহ তরুণ শিক্ষার্থী এবং জেলা পর্যায়েও শিক্ষার্থীরা যেহেতু কোটা চায় না, তাই কোটা পদ্ধতি রাখার দরকার নেই। সেই সঙ্গে, আন্দোলনকারীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই ভাষণ শেষে আন্দোলন স্থগিত করে আন্দোলনরত শিক্ষার্থীরা। আর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা প্রধানমন্ত্রীর ভাষণ ও সংবিধান পর্যালোচনা শেষে বৃহস্পতিবার সকাল ১০টায় ঘোষণা করার কথা জানানো হয়।

গত রোববার পাঁচ দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।কোটা সংস্কার আন্দোলন

সেদিন রাতভর সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে পুলিশ ও আন্দোলনকারীদের তাণ্ডব। আক্রান্ত উপাচার্যের বাসভবনও। প্রতিটি কক্ষে ঢুকে সবকিছু তছনছ করে একদল মুখোশধারী।

পরেরদিন সোমবার তাদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সরকারের প্রতিনিধি দলের সাথে আলোচনার পর ১ মাসের জন্য চলমান অান্দোলন স্থগিত ঘোষণা করে আন্দোলনকারীরা।

তবে আন্দোলন স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করে সোমবার রাতেই রাজু ভাস্কর্যে অবস্থান নেয় কোটা সংস্কার দাবি করা সাধারণ আন্দোলনকারীরা।কোটা সংস্কার আন্দোলন

এ সময় তারা সরকারের সাথে আলোচনায় বসা কমিটিকে ‘অবাঞ্ছিত ঘোষণা’ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেন।

আগামী ১৫ এপ্রিলের মধ্যে কোটা সংস্কারের দাবি না মানলে পরদিন ১৬ এপ্রিল সারাদেশের শিক্ষার্থীরা ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির মাধ্যমে রাজধানীতে এসে আন্দোলন করবে বলেও জানানো হয়।

নতুন করে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা নিয়ে সংসদে বক্তব্য দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনলিড নিউজ
শেয়ারTweetPin11
পূর্ববর্তী

জুভেন্টাসের পেনাল্টি বিরোধিতার মানে বুঝছেন না রোনালদো

পরবর্তী

মা-বাবার মৃত্যুর চার বছর পর জন্মাল শিশু

পরবর্তী

মা-বাবার মৃত্যুর চার বছর পর জন্মাল শিশু

ফুল ভাসিয়ে বৈসাবি উৎসবের শুরু

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT