চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতার ছক আঁকছে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতার ছক আঁকছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বিএনপি ও দোসর সাম্প্রদায়িক শক্তি, আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার ছক আঁকছে।

সোমবার দুপুরে রাজধানীর গুলশানে দলের সপ্তাহব্যাপী গণসংযোগ কার্যক্রম শুরুর প্রথম পর্যায়ে অংশ নিয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: দেশবাসীকে এ বিষয়ে (বিএনপির নাশকতা) সতর্ক থাকতে হবে। আমি দেশবাসী এবং নেতাকর্মীদের বলব তারা যেকোনো সময় নাশকতা করতে পারে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ও তার দোসর অসাম্প্রদায়িক শক্তির সকল চক্রান্ত মোকাবেলা করা হবে।

গণসংযোগ প্রসঙ্গে তিনি বলেন: আজ থেকে আমরা গণসংযোগ শুরু করেছি। এখানে আলাদা কোন প্রার্থী নেই। প্রার্থী হচ্ছে নৌকা। নৌকার পক্ষে আমরা প্রচারণা চালাবো। আমি নেতা কর্মীদের অনুরোধ করব ক্যামেরার সামনে লোক দেখানো জনসংযোগ করবেন না। আমি এখান থেকে চলে গেলেও যেন তিনটি ওয়ার্ডে জনসংযোগ কার্যক্রম শেষ করা হয়।

তিনি যোগ করেন: আমরা কোন হানাহানি মারামারি পাল্টাপাল্টি করব না। তবে বিএনপি জামাত এবং তার সাম্প্রদায়িক শক্তি যদি কোনো নাশকতা করতে আসে আমরা অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবো। আমাদের উদ্দেশ্য, জনগণের নিরাপত্তা এবং আগামী ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার বিজয় এনে দেওয়া।

বিএনপির ৭ দফা দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: বিএনপি যে ৭ দফা দাবি করেছে তা অযৌক্তিক ও অবাস্তব আবার কোন কোনটি সংবিধান পরিপন্থী। তারা যদি ক্ষমতা থাকতো আমরা যদি এই দাবিগুলো করতাম তাহলে তারাও মেনে নিতে পারত? আর একমাস পরে শিডিউল ডিক্লেয়ার হবে তখন বিএনপি এমন দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই বিএনপি নেতারা এমন দাবি করেছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।

Reneta

গণসংযোগ কার্যক্রমের নেতৃত্ব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরকাদেরবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অজুহাত দিতে চাই না, তবে এটা পরিষ্কার পেনাল্টি ছিল’

মে ৬, ২০২৬

পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় মমতা, কী হতে পারে পরবর্তী ধাপ?

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত জোটের এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

মে ৬, ২০২৬

নেইমারের গোলেও জয় পায়নি সান্তোস

মে ৬, ২০২৬
জিমেইলের নাম পরিবর্তন

জিমেইলের ‘অদ্ভুত’ নাম পরিবর্তনে গুগলের নতুন ফিচার

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT