চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনের মুখে মেট্রোর ভাড়া বৃদ্ধি স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A
চিলি-মেট্রোরেলের ভাড়া বৃদ্ধি স্থগিত

তীব্র আন্দোলনের মুখে মেট্রোরেলের ভাড়া বৃদ্ধি স্থগিত করেছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা।

শনিবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে পিনেরা বলেন, তিনি মানবিকতার সঙ্গে দেশবাসীর কথা শুনেছেন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তাদের অসন্তুষ্টি সম্পর্কে জেনেছেন। তাই আপাতত মেট্রোর টিকিটের দাম বাড়ানোর বিষয়টি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত স্যান্টিয়াগো শহর এবং তার আশপাশের এলাকাগুলোতে কারফিউ চলবে বলে জানিয়েছেন জরুরি অবস্থা চলাকালীন স্যান্টিয়াগোর নিরাপত্তা প্রধান জেনারেল হাভিয়ের ইতুরিয়াগা দেল কাম্পো।

বিবিসি জানিয়েছে, মেট্রোরেলের টিকিটের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের বেশিরভাগই হাই স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শুক্রবার তাদের বড় একটি দল ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে হামলা চালায়। তারা স্টেশনের টার্নস্টাইল (টিকিট দিয়ে আনলক করা যায় এমন ঘূর্ণায়মান দরজা) টপকে ভেতরে ঢুকে ভাঙচুর চালায় ও আগুন লাগিয়ে দেয়।

এছাড়াও রাস্তাঘাট বন্ধ করেও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। যার ফলে পুরো শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং গণপরিবহনের অভাবে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

Reneta

পরিস্থিতি সামাল দিতে শুক্রবারই রাজধানী স্যান্টিয়াগোতে জরুরি অবস্থা জারি করে স্থানীয় প্রশাসন। রাজধানীর বিভিন্ন অংশে সেনা এবং ট্যাংক মোতায়েন করা হয়েছিল ওইদিন থেকেই। কিন্তু জরুরি অবস্থার মাঝেও শনিবার বিক্ষোভকারীরা নেমেছিল রাস্তায়।

শনিবার শহরের কয়েক জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর অস্থির এলাকাগুলোতে নৈশকালীন কারফিউ জারি করা হয়।

দুই দিনের সংঘর্ষে ৩শ’র বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১৫৬ জন পুলিশ সদস্য এবং ১১ জন সাধারণ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।চিলি-মেট্রোরেলের ভাড়া বৃদ্ধি স্থগিত

বিশ্লেষকদের মতে, এই অস্থিতিশীলতাই চিলিতে বিদ্যমান অর্থনৈতিক ও সামাজিক বিভেদ প্রকাশ করছে। ল্যাটিন আমেরিকার অন্যতম ধনী দেশ চিলি; কিন্তু সবচেয়ে বেশি অসমতাপূর্ণ দেশগুলোর একটিও এটি। পুরো চিলি জুড়েই দিন দিন জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ বাড়ছে।

বিশেষ করে স্যান্টিয়াগোতে এর অভিযোগ সবচেয়ে বেশি। তাই দেশটিকে অর্থনৈতিক সংস্কারের দাবি চলছে বহুদিন ধরেই।

ইতোমধ্যে শহরে অনুষ্ঠিতব্য সব সাংস্কৃতিক এবং ক্রীড়া আয়োজন বাতিল করা হয়েছে। দোকানপাটও বন্ধ রয়েছে। ১৩৬টি মেট্রো স্টেশনের ৪১টি ভাঙচুরের শিকার হওয়ার কারণে শহরের পুরো ভূগর্ভস্থ পরিবহন ব্যবস্থা সোমবার পর্যন্ত বন্ধ থাকবে।

সরকার জানিয়েছে, ১৫ দিনের জরুরি অবস্থায় সেনাবাহিনী পুলিশকে টহলে সাহায্য করবে।এ সময়টায় জনসাধারণের চলাফেরা এবং সভা-সমাবেশের অধিকার সীমিত ঘোষণা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিলিচিলি-বিক্ষোভচিলি-মেট্রোরেলমেট্রোরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT