চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দামান দ্বীপপুঞ্জে প্রথম করোনার সংক্রমণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আন্দামান

ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের এক প্রত্যন্ত আদিবাসীর মধ্যে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহত্তর আন্দামানিজ নৃগোষ্ঠীর চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য দুজনকে কেয়ার সেন্টারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Banglabid

গ্রেটার আন্দামানিজদের বাসিন্দা ৫৩ জন। প্রবাল প্রাচীরে ঢাকা দ্বীপপুঞ্জটির ৩৭টি জনবহুল দ্বীপের একটিতে তাদের বাস করেন।

জুনের শুরুতে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে আন্দামান এবং নিকোবারের পূর্ব দ্বীপপুঞ্জে ২,৯৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৪১ জন মারা গেছে।

সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বিবিসিকে বলেন, গত বৃহস্পতিবার বিপন্ন বৃহত্তর আন্দামানিজ  উপজাতির মধ্যে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়। পরে তাদের ৫৩ সদস্যের নমুনা রাজধানী পোর্ট ব্লেয়ারের নিকটবর্তী স্ট্রেইট দ্বীপে নিয়ে সংক্রমণ পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করতে স্বাস্থ্য কর্মকর্তারা নৌকায় চেপে দ্বীপপুঞ্জে যান।

Reneta

তিনি বলেন, তারা অনেক সহযোগিতা করেছেন। উপজাতির অনেক সদস্য পোর্ট ব্লেয়ার এবং তাদের নির্জন দ্বীপের মধ্যে ভ্রমণ করেন। সেই সময়েই সংক্রমণ ঘটতে পারে। এমনকি কেউ কেউ তো শহরে ছোটখাটো কাজও করে।

ডা. অভিজিৎ বলেন, দ্বীপপুঞ্জের অন্যান্য আদিবাসী উপজাতির মধ্যে মহামারীটি যেন ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার ছিল।

তিনি বলেন, আমরা তাদের চলাচল এবং গণ পরীক্ষার উপর নিবিড় নজর রাখছি। আন্দামানদের পাঁচটি ঝুঁকিপূর্ণ উপজাতি রয়েছে। সেগুলো হলো জারাওয়াস, নর্থ সেন্টিনালিজ, গ্রেট আন্দামানিজ, ওংগি এবং শম্প্পেন।

জারাওয়াস এবং নর্থ সেন্টিনালিজ এখনও মূলধারার জনগোষ্ঠীর সঙ্গে মিলেনি। নর্থ সেন্টিনালিজ দ্বীপে বহিরাগতদের সাথে সম্পর্ক বৈরী এবং তাদের দ্বীপে কারও অনুমতি নেই। ২০১৮ সালে, মার্কিন নাগরিক জন অ্যালেন চাউ, সেখানে নামার চেষ্টা করার সময় ধনুক এবং তীরের গুলিতে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দামান দ্বীপপুঞ্জকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গণধর্ষনের পর হত্যা’র শিকার কিশোরী জীবিত ফেরায় মামলার নথি তলব

পরবর্তী

বন্ধু সুয়ারেজের সঙ্গে আলাপ করেই বার্সা ছাড়ছেন মেসি

পরবর্তী

বন্ধু সুয়ারেজের সঙ্গে আলাপ করেই বার্সা ছাড়ছেন মেসি

‘ঈদে বাক্সবন্দী হয়ে কাজ করলেও শক্তিশালী গল্পের জোরে টিকে গিয়েছি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT