চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফেসবুকে পরমব্রতের গান

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
২:২৬ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
‘ভুবন মাঝি’ ছবির গানে কণ্ঠ দেন চিত্রতারকা পরমব্রত

‘ভুবন মাঝি’ ছবির গানে কণ্ঠ দেন চিত্রতারকা পরমব্রত

বাংলাদেশের ‘ভুবন মাঝি’ ছবিতে গান গেয়েছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় তারকা পরমব্রত চট্টোপাধ্যায়। গানটির প্রথম দুটি লাইন ‘পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগলি নদীর চরে/ বাড়ির কাছে আরশিনগর পড়শি বসত করে’। ছবির পরিচালক ফাখরুল আরেফিন খান এখন আছেন সিলেটে। বিকালে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ভুবন মাঝি’ ছবির প্রচারণার কাজ করবেন। তার সঙ্গে আছেন ছবির দুই অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান। ছবিতে আরও অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, কাজী নওশাবা আহমেদ, সুষমা সরকার প্রমুখ।

ফাখরুল আরেফিন খান জানান, আগামী ৩ মার্চ প্রেক্ষাগৃহে ছবিটি পূর্ণাঙ্গ ভাবে মুক্তি দেওয়া হবে। তার আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে গানটির মিউজিক ভিডিও ফেসবুকে ‘ভুবন মাঝি’র পেজে প্রকাশ করা হয়েছে। গানের কথা লিখেছেন আকাশ চক্রবর্তী, সুর ও সংগীতায়োজন করেছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। গত বছর সেপ্টেম্বর মাসে ভারতের কলকাতার ভায়োলিন স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।

‘ভুবন মাঝি’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। কলকাতা থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘চমৎকার একটি গান। কথাগুলো শুনেছেন? দারুণ! আমি অভিনয় করি, গানের চর্চাও হয়। তবে খুব বেশি না। নিজের জন্য করি। তাই তো শুরুতে মনে কিছুটা ভয় কাজ করেছিল। গানটি গাওয়ার পর সবাই খুব প্রশংসা করেছেন।’

‘ভুবন মাঝি’ ছবিতে পরমব্রত ও অপর্ণা

ফাখরুল আরেফিন খান আগেই জানিয়েছেন, পরমব্রত ভালো গান করেন। কলকাতায় তাঁর গানের দল আছে। ‘ভুবন মাঝি’ ছবির বেশির ভাগ শুটিং হয়েছে কুষ্টিয়ায়। শুটিং শেষে প্রতি সন্ধ্যায় গিটার বাজিয়ে পরমব্রত গান গাইতেন। তার সঙ্গে একটা গিটার ছিল। সবাই মুগ্ধ হয়ে পরমব্রতের গান শুনেছে।

তিনি বললেন, ‘এর পর আমি সিদ্ধান্ত নিই, পরম আমার ছবির জন্য গান গাইবেন। তবে পরমকে এই ছবিতে গান গাওয়ার প্রস্তাব দেন কালিকাপ্রসাদ। ছবিতে পরমের অভিনয় আর গান—দুটোই ভালো হয়েছে।’

ছবিটি মুক্তি দেওয়ার জন্য এখন চলছে নানা প্রচারণা। সরকারি অনুদানে তৈরি হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। ছবিটির সহ–প্রযোজক রি​ফলেক্ট মিডিয়া কমিউনিকেশন লি.।

Reneta

 

https://www.youtube.com/watch?v=7lGcwR2VsVE

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরমব্রত চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT