চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নরা মিথ্যাচার করে ফায়দা লুটতে চেয়েছিল: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

শিশুদের ঘাড়ে পা রেখে একটি মহল রাজনৈতিক মিথ্যাচার ছড়িয়ে ফায়দা লুটতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন: এদের অনেক আঁতেল আবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বিদেশ থেকে চাপ আসছে। কিন্তু মনে রাখতে হবে, তাদের এ কর্মকাণ্ডের কারণে অনেক শিশুর জীবন যেতে পারতো।

শোকের মাস আগস্টের শেষ দিনে গণভবনে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

Banglabid

প্রধানমন্ত্রী বলেন: শিশুদের বিক্ষিপ্ত মনকে পুঁজি করে যারা ফায়দা লুটতে চেয়েছিল তাদের কথা দেশের সবার মাথায় রাখা উচিত।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন: লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এনেছিলাম সেই ইতিহাস মুছে ফেলা হয়েছিল, বিকৃত করা হয়েছিল। বঙ্গবন্ধুর নামটি সাত ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল।

‘৭ মার্চের ভাষণ প্রচার নিষিদ্ধ ছিল। ২১ বছর পর্যন্ত তারা এটা করেছে। শত প্রতিকূলতার মাঝেও বাংলাদেশ আওয়ামী লীগ এবং এদেশের জনগণ জাতির পিতার নাম ধরে রেখেছিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সত্যকে কেউ দাবিয়ে রাখতে পারে না, সত্য উদ্ভাসিত হবেই। ৭ মার্চের সেই ভাষণ এখন ইউনেস্কোর প্রামাণ্য দলিল হিসেবে স্থান করে নিয়েছে।’

Reneta

তিনি বলেন: এখন অনেকে রাজনীতি করে নিজেদেরকে শুধু প্রতিষ্ঠিত করার জন্য, অর্থ-সম্পদের মালিক হওয়ার জন্য, আবার কেউ রাজনীতি করেন সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করে যারা রাজনীতি করে ইতিহাস শুধু তাদের স্বীকৃতি দেয়। শত চেষ্টা করেও তাদের নাম মুছে ফেলা যায় না। সেই দৃষ্টান্ত রেখে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আদর্শ যদি মেনে চলে যায়, দেশের জন্য কিছু করা যাবে।

প্রধানমন্ত্রী বলেন: রাজনীতি শুধু পাওয়ার হিসাব কষার জন্য নয়, কতটুকু দেশকে দিতে পারলাম, কতটুকু মানুষের জন্য করতে পারলাম, কতটুকু মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারলাম সেখানেই সবচেয়ে বড় পাওয়া। এটা মনে করে যারা রাজনীতি করে তাদের কিছু চাইতে হয় না, ইতিহাস তাদের মূল্যায়ন করে।

নীতির প্রশ্নে কখনও আপোস করেননি বলে মন্তব্য করে তিনি বলেন: নীতির প্রশ্নে আপস নয়, এটাই হচ্ছে আমার কথা। আমি ছাত্র রাজনীতি করেছি, কিন্তু কখনো পদ-পদবি চাইনি। আমি, কামাল আমরা ভাই-বোন সবাই যাকে যখন দায়িত্ব দেয়া হয়েছে সে দায়িত্ব পালন করেছি।

প্রধানমন্ত্রী বলেন: কখনও গুলি, কখনও গ্রেনেড হামলা করে আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। সেগুলো পরোয়া করিনি। আমি যে পথে যাচ্ছি সঠিক পথে যাচ্ছি। বাংলার জনগণের জন্য যাচ্ছি। আমার বাবা-মা পরিবারের সবাই জাতির জন্য জীবন দিয়ে গেছে এই জাতির মুখে হাসি ফোটানো আমার একমাত্র দায়িত্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণভবনপ্রধানমন্ত্রীলিড নিউজশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরষ্কার না পেয়ে ‘রাগে’ ফুঁসছেন রোনালদো

পরবর্তী

রোহিঙ্গা সংকট: ভুয়া ছবি দিয়ে বর্মি সেনাবাহিনীর প্রচারণা

পরবর্তী
রোহিঙ্গা

রোহিঙ্গা সংকট: ভুয়া ছবি দিয়ে বর্মি সেনাবাহিনীর প্রচারণা

বিশাল জয়ে বোল্টের ফুটবল অভিষেক

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT