আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
আজ শনিবার (৫ জুলাই) রাজধানীতে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ফ্যাসিস্টরা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।
জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ। বিএফডিসিতে আয়োজিত সংসদে যুক্তিতর্ক উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের অবশ্যই জনগণের পক্ষে থাকতে হবে।
আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক ও সামাজিকভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। দ্রুত তাদের বিচার নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
জুলাই চেতনা বাস্তবায়নে সরকার ও জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল।








