ফেনীর জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়েছে।
এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদকে রেজিস্ট্রার পদ থেকে বদলি করে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক করা হয়েছে।
এসংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে আইন,বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। ১৪জন জেলা জজ পদমর্যাদার বিচারককে বদলির প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।








