চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে চাই: হৃদি

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৪:১৮ অপরাহ্ণ ১৪, মে ২০১৬
বিনোদন
A A

আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরার স্বপ্ন দেখছেন ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে’ সিজন থ্রির চ্যাম্পিয়ন হৃদি। রাশিয়ায় জন্ম হওয়া হৃদি বাংলাদেশের সংস্কৃতির প্রতি আগেই থেকেই যুক্ত ছিলেন তাই দূর দেশ থেকে বাংলাদেশে ছুঁটে আসা তার। মনে একরাশ স্বপ্ন আর কঠোর অনুশীলনের মাধ্যমে আজ সেরার মুকুটটি তার মাথায়।

সেরা মুকুট পাওয়ার সেসময়কার অনুভূতি জানিয়ে হৃদি চ্যানেল আই অনলাইনকে বলেন, মঞ্চে যখন আমার নামটি ঘোষণা করা হয়, সত্যিই আমি বিশ্বাস করতে পারিনি তবে আত্মবিশ্বাস প্রথম থেকেই ছিল। আসলে মুকুটটি পরার সময় আমি কান্না করে দিয়েছিলাম। বাইরের দেশ থেকে এসে সত্যিই সবার এমন ভালোবাসা এবং সাপোর্ট পাব কখনই কল্পনা করিনি।

বাইরে থেকে এসে বাংলাদেশের রিয়েলিটি জয় কেমন লাগছে প্রশ্ন করলে হৃদি বলেন, আমি খুব আনন্দিত। আমি আসলে রাশিয়ায় থাকলেও বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকেই ছিল। আর এখানে যখন এলাম, তখন আমার একটু মনে হয়নি অন্যদেশে এসেছি। মূলত আমি সেরা নাচিয়ে সিজন টু’এ অংশ নিতে চেয়েও পারেনি। আমার মায়ের কারণে আমি আজ এখানে।

কিভাবে সেরা নাচিয়ে প্রোগ্রামে আসা? উত্তরে মুকুট জয়ী কন্যা বলেন, মূলত আমার মা বাংলাদেশের প্রোগ্রাম খুব পছন্দ করেন। একদিন মা আমাকে ডেকে বললেন, সেরা নাচিয়ে আবার শুরু হচ্ছে তুমি চ্যানেল আই সেরা নাচিয়ের ফ্যান পেজে দেখো কিভাবে অডিশনে অংশ নিতে হয়। এরপর বাংলাদেশে এসে অডিশনে অংশ নিলাম। তখন থেকেই মনে মনে ভেবে নিয়েছে সেরা দশের মধ্যে আমাকে থাকতে হবে। যখন দেখলাম সেরা সাতে আমি চলে এসেছি তখন কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসে আজ চ্যাম্পিয়ন।

পরের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হাস্যোজ্জ্বল হৃদি বলেন, আমার পরিকল্পনা ও স্বপ্ন সবকিছুই নৃত্যকে ঘিরে। আসলে আমি একজন ভালো নৃত্যশিল্পী এবং আন্তর্জাতিক মানের কোরিওগ্রাফার হতে চাই। আর এ জন্য আমি বিভিন্ন দেশের নৃত্য আয়ত্তে আনা আমার প্রথম পরিকল্পনা। এছাড়া আমি আন্তর্জাতিক মানের কাজ করতে চাই যেখানে বাংলাদেশেকে আমি আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে পারব।

আমি বাংলাদেশের পাশাপাশি রাশিয়াকে হাইলাইট করতে চাই। আমি যেহেতু রাশিয়া বেড়ে উঠেছি সেহেতু রাশিয়ার জন্যই আমার কিছু দায়িত্ব রয়েছে, সেগুলো আমি করতে চাই। তবে বিশেষভাবে আমি বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে চ্যানেল আইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাকে যে প্ল্যাটর্ফম দিয়েছেন, তারা যেভাবে প্রথম থেকে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভালোবেসেছেন সত্যিই আমি খুবই মুগ্ধ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইসেরা নাচিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT