চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তঃনদী সংযোগের খবরে ভারতকে চিঠি দেয়ার উদ্যোগ

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৪:৫৪ পূর্বাহ্ন ২৩, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্পের বিষয়ে ভারত সরকারের কাছে বিস্তারিত জানতে চাইবে সরকার। এর প্রক্রিয়ায়ও শুরু হয়েছে। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিতে বলেছে পানি সম্পদ মন্ত্রণালয়। পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ওই প্রকল্পের কারণে বাংলাদেশের কোনো ক্ষতি হলে তা মেনে নেবে না সরকার।

গঙ্গা-তিস্তা-সুন্দরবন এলাকার নদীসহ ৮টি লিংক এবং বাঁধ দিয়ে ভারতের জলাধার নির্মাণ হবে বলে সংবাদের ভিত্তিতে পানি সম্পদমন্ত্রী বলেন, তারা অফিসিয়াল কোনো নোটিফিকেশন এখনো পান নি। ‘নিউজটা আসার পর আমরা পানিসম্পদ মন্ত্রণালয় থেকে অলরেডি ফরেন অফিসকে একটা চিঠি দিয়েছি।’

পূর্ব প্রতিশ্রুতি ও আইন অনুযায়ী ভারত এরকম প্রকল্প করতে পারে না জানিয়ে মন্ত্রী বলেন, জল বা স্থল সীমানা যাই বলেন, বাংলাদেশের স্বার্থ আমরা কারো কাছে দিয়ে দেবো না। সরকার দেশের স্বার্থের বিষয়ে শক্ত অবস্থানে আছে।

পানি উন্নয়ন বোর্ডে বার্ষিক উন্নয়ন কর্মসূচির পর্যালোচনা বৈঠক শেষে আন্ত:নদী সংযোগ বিষয়ে শক্ত অবস্থান নিতে সরকারকে বিএনপির সহযোগিতা প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী।

২০১৬ সালের মধ্যে ভারতের ভেতরের ৩৮টি নদীকে ৩০টি খালের মাধ্যমে আন্তঃ সংযোগে আনতে চায় দিল্লী সরকার। এজন্য গঙ্গা-তিস্তা-সুন্দরবন এলাকার নদীসহ ৮টি লিংক এবং বাঁধ দিয়ে জলাধার নির্মাণ হবে। এর মাধ্যমে ভারতের এক নদী থেকে আরেক নদীতে নেয়া যাবে পানি।

ভারতের পানিসম্পদ মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ ও ভারতের পত্রিকায় উদ্বেগ প্রকাশ করে প্রকাশিত খবরে বলা হয়েছে, এ প্রকল্পের ফলে মরুকরণের শিকার হবে বাংলাদেশ।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

চোখেমুখে স্বস্তির হাসি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে সিঙ্গাপুর, কতো নম্বরে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ইসলামী আন্দোলন আমিরের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে যা জানালেন উপদেষ্টা আদিলুর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT