ভ্যাট প্রত্যাহারের খবরে আনন্দ মিছিল করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শুরু হয়েছে মিষ্টি বিতরণ এবং ফুল বিতরণও। সেইসাথে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এর আগে নানাভাবে বিভ্রান্তির শিকার হয়েছেন তারা। তাই চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষা তাদের। ভ্যাট প্রত্যাহারের খবর তারা শুনলেও সরকারের পক্ষ থেকে ঘোষণার ক্ষণ গুণছেন এসব শিক্ষার্থী। তারপরই প্রেস ব্রিফিং করবেন তারা।
আন্দোলনের পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ইংলিশ মিডিয়াম স্কুলের সঙ্গে তুলনা করা ছেড়ে দিয়ে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।






