চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনন্দবাজার নিয়ে যা বললেন পরীমনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০১৬
বিনোদন
A A

গতকাল কলকাতার প্রভাবশালী পত্রিকা আনন্দবাজারে একটি সাক্ষাতকার দিয়েছিলেন
হালের সুপারহিট নায়িকা পরীমনি। একান্ত সে সাক্ষাতকারে পরীমনি আনন্দবাজারকে
বিভিন্ন প্রশ্নের উওর দেন। তবে পরীমনি ওই সাক্ষাতকারে এমন কিছু কথা বলেছেন
যা অনেকের কাছেই গ্রহণ যোগ্য হয়নি।

পরীমনিও আনন্দবাজারের কাছে সাক্ষাত দেয়ার পর অনেকটা ক্ষিপ্ত হয়ে বলেছেন। আমি কলকাতার এমন নামি-দামি পত্রিকা থেকে এমন কিছু আশা করেনি। তাদের কাছে প্রত্যাশাটাও অনেক বেশি থাকে পাঠকের। কিন্তু আমার সংবাদটি যেভাবে পরিবেশন করেছে তা মোটেও উচিত হয়নি।

এবিষয়ে অবশ্য পরী তার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস পোস্ট করে লিখেছেন: ‘হে, ভারতের আনন্দ বাজার পত্রিকা। আমি পরী। বাংলা ছবির নায়িকা। আর এ খ্যাতিটা আমাকে দিয়েছে আমার দেশের চলচ্চিত্র, আমার দেশের মানুষ, আমার দেশ। আর সেই আমার দেশের সাদা মনের মানুষদের নিয়ে কটুক্তি করার মতো জারজ আমি নই।

হা আমি সেই বেজন্মাকে হিংসুটে বলেছি যে হিংসার বশে আমার নামে মিথ্যা নোংরা খবর রটেছিলো। তার মানে এটা নয় যে আমি আমার বাংলাদেশের মানুষকে হিংসুটে বলেছি। আর যেটা শিরোনাম করেছেন সেটা ছিলো যদির উপর ভিত্তি করে। ধরুন, যদি আমি এখন প্রধানমন্ত্রী হই তাহলে (………….)

ওটাও অমনই বলেছিলাম যে আমি অভিনয় শিল্পী। চরিত্রের প্রয়োজনে আমাকে খুনী, পুলিশ, ডাক্তার, গোয়েন্দা এবং যদি বিকিনি প্রয়োজন হয় আমি করতে পারবো। তার মানে এই দারায় না যে আমি ওই বিকিনিই পরবো। এমন “যদি “প্রশ্নের উত্তর শিরোনাম হওয়া আসলেই দুখঃ জনক। জানিনা ,ভারতের পত্রিকা আমাদের বাংলাদেশের শিল্পীদের নিয়ে দু’কলম হিজিবিজি লিখে এরকম অসস্তিকর অবস্থায় কেন ফেলে দেয়!!!

হয়তোবা ইচ্ছাকৃত হয়তোবা না বোঝার ভুল। ভুলে আমার সন্দেহ আছে। কারণ, ভুল বারবার হওয়াটা অস্বাভাবিক। আর বড় কোনো্ ভুল করার পর আরো বেশি সচেতন হওয়াটা স্বাভাবিক। এরকম বাজে রকম ভুল নুসরাত আপুকে নিয়েও করেছিলেন ভারতের পত্রিকা ।

Reneta

আমি ইন্টারভিউ শেষে এটাও বলেছিলাম যে, দয়াকরে যেমনটা উত্তরগুলো দিয়েছি তেমনটাই ছাপাবেন আশাকরি। এবং কোথাও যদি দ্বিধা মনে হয় আপনি আবার প্রশ্ন করতে পারেন। এবং যা ছাপিয়েছেন এগুলো শেষের দিকের প্রশ্ন ছিলো।

এর বাইরে আপনাকে আমি অনেক প্রশ্নের উত্তর দিয়েছিলাম। যেখানে আমার পছন্দের অনেক কিছুই বলেছি। তার মধ্যে আমার প্রিয় পোশাকের কথা জানতে চাওয়াতে বলেছিলাম, আমি বাংঙালি মেয়ে। আমার ছোট্ট বেলা থেকেই শাড়ি ভালো লাগে।

তবে শুটিং এ আমাকে নানাধরণের পোশাক পরতে হয়। আর তখনই আপনি ওই “যদি” প্রশ্নটা করেছিলেন। কিন্ত ছাপানোর সময় আপনি অনেক প্রয়োজনীও কথা আপনি আপনার নিজের ঝুলিতে রেখে দিলেন আর আমার ভক্তদের বিভ্রান্ত করলেন।

ছাড়ি এবার, যথেষ্ট সম্মান দিয়েছি। এটা রাখার চেষ্টা করুন। সম্মান দেয়াটা আমার কতর্ব্য ছিলো আর সম্মানটা ধরে রাখার দ্বায়িত্ব কেবলই আপনার।

আর আমাদের পত্রিকা আপনাদের দেশের শিল্পীদের একটু বেশিই সম্মান করে। কারণ, আমরা বাঙালীরা অতিথিপরায়ন

পরী দেশের গণমাধ্যম সম্পর্কেও তার স্ট্যাটাসে লিখেছেন: হে, আমারদেশের পত্রিকা। আমরাই সেরা। আমরাই সত্যি। আমরাই শক্তি। আরে আপনাদের তো গর্ব করা উচিত যে আপনাদের দেশের একজন শিল্পী, আপনাদের গরা পরীকে নিয়ে বিদেশেও খবর ছাপায়। অন্য দেশের এক সংবাদের উপর ভিত্তি করে কিছু লিখলে সেটা একতরফা এবং সেই লেখায় যদি আমাকে ছোট করে কিছু লেখা হয়। সেটা হবে অন্যায়, সেটা আমাকে না বরং আপনি নিজেকে ছোট করলেন, আপনার কর্মকে ছোট করলেন, আপনার দেশকে ছোট করলেন। কারণ, আপনি আপনার দেশের শিল্পীকে অসম্মান করছেন একটা বিদেশি পত্রিকার উপর ভিত্তি করে! এর থেকে দুখঃজনক কিছু হয় না। বরং এর প্রতিবাদ করা উচিত।

কারণ এই পরীটা আপনাদের। তার সম্মান তো আপনাদের সম্মান। আর আমি আমারদেশের সাংবাদিকদের শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে অনুরোধ জানাচ্ছি, দয়াকরে আমাকে প্রশ্ন করে, বিযয়গুলো বিস্তারিত জেনে সংবাদ করবেন আশাকরি। আমি প্রচণ্ড রকম সাহস রাখি সরাসরি, খোলামেলা এবং সত্যি বলার।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢালিউডনায়িকাপরীমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে: বাবর

মে ১৭, ২০২৬

ব্যাটিংয়ে জোর দিয়ে ম্যাচ জয়ের পরিকল্পনা বাংলাদেশের

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক

মে ১৭, ২০২৬

সরকারের ৯০ দিন: নতুন কর্মসূচির প্রশংসার সঙ্গে কিছু বিষয়ে সমালোচনা

মে ১৭, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT