বিয়ে করতে চলেছেন বাংলাদেশের ‘লাক্স তারকা’ প্রসূন আজাদ। এমনটি বলছেন ভারতীয় প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার। তারা লিখেছেন, খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন প্রসূন। পাত্র নাকি তার পূর্ব পরিচিত। নাম মোহাইমিন সান।
বর্তমানে নাকি হবু বরের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছে প্রসূন। তবে বিয়ের আগে হানিমুনে নয়। অস্ট্রেলিয়ায় একটি ছবি নির্মাণের কাজে রয়েছেন প্রসূন। আর বর অস্ট্রেলিয়াতেই উচ্চতর পড়াশোনায় ব্যস্ত।
প্রসূন বিয়ে সম্পর্কে বলেছেন, আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। চাইলে এখনই বিয়ে করে ফেলতে পারি। কিন্তু এই শুভক্ষণে পরিবারের সবাইকে পাশে রাখতে চাই। তাই ছবির কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে বিয়ের ‘শুভক্ষণ’ দেখে বিয়ে করবো।







