চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আধুনিক দাসত্বে’ বাংলাদেশের অবস্থান চার

রেজাউল করিম রেজাউল করিম
৪:০৬ অপরাহ্ণ ৩১, মে ২০১৬
বাংলাদেশ
A A

আধুনিক দাসত্বের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান চার নম্বরে। এর আগের
তিনটি অবস্থানে আছে ভারত (এক), চীন (দুই) ও পাকিস্তান (তিন)। অস্ট্রেলিয়া ভিত্তিক মানবাধিকার
বিষয়ক প্রতিষ্ঠান ওয়াক ফ্রি ফাউন্ডেশনের দ্য গ্লোবাল সার্ভে ইনডেক্সে উঠে
এসেছে এমন তথ্য। বাংলাদেশে বসবাসকারী মানুষদের মধ্যে এ সংখ্যা প্রায় ১৫ লাখ ৩১ হাজার
৩০০। যা মোট জনসংখ্যার শতকরা প্রায় ০.৯৫ ভাগ।

এতে বলা হয়েছে, বিশ্বে এখন আধুনিক দাসত্বের শিকার হচ্ছে প্রায় ৪ কোটি ৫৮ লাখ মানুষ। বিশ্বের ১৬৭ টি দেশের ওপর এই সূচক নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়েছে দাসত্বের এমন পরিণতির দিকে গ্যালাপের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ২০১৫ সালে জরিপ চালিয়ে এ সূচক তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে বাংলাদেশে জোর করে বিয়ে দেয়ার চেয়ে জোর করে শ্রমে নিয়োজিত করার ঘটনা বেশি।

জোর করে বিয়ে দেয়ার হার শতকরা ২০ ভাগ। আর জোর করে শ্রমে নিয়োজিত করার হার শতকরা ৮০ ভাগ। যেসব খাতে এমন শ্রমে বাধ্য করা হচ্ছে তার মধ্যে রয়েছে উৎপাদন খাত (২৫ ভাগ), সাধারণ শ্রম (২৫ ভাগ), নির্মাণ প্রতিষ্ঠান (২৩ ভাগ), ওষুধ শিল্পে (১৫ ভাগ) ও কৃষিকাজ (১২ ভাগ)।

জোর করে কাজে নিয়োজিত করা হয় পুরুষদের বেশি। এক্ষেত্রে পুুরুষের হার শতকরা ৮২.৫ ভাগ। নারী সংখ্যা শতকরা ১৭.৫ ভাগ। তবে জোর করে বিয়ে দেয়ার ক্ষেত্রে নারীর ওপর বেশি প্রভাব পড়ে। শতকরা ৮৮ ভাগ নারীকে বিয়ে দেয়া হয় জোর করে। এক্ষেত্রে পুরুষের হার শতকরা ১২ ভাগ।

ওই সার্ভেতে আরো বলা হয়েছে, ১৫ বছরের নিচে শতকরা ২৯ ভাগ মেয়েকে বিয়ে দিয়ে দেয়া হয় বাংলাদেশে। ১১ বছর বয়সের আগে বিয়ে দেয়া হয় শতকরা ২ ভাগ মেয়েকে।

ট্যাগ: দাসত্ব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যাত্রীর ছদ্মবেশে গোয়েন্দারা

পরবর্তী

চ্যানেল আই পরিদর্শনে নবীন চিকিৎসকরা

পরবর্তী

চ্যানেল আই পরিদর্শনে নবীন চিকিৎসকরা

ইসরাইলকে নিয়ে আ. লীগ-বিএনপির পুরনো ধর্মীয় রাজনীতি

সর্বশেষ

ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT