চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আধা ডজন গোলে সেমির টিকিট কাটল বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্রথম লেগে একাদশের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে হেরে ফিরেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে আধা ডজন গোল দিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে সেভিয়াকে হারিয়ে কোপা ডেল রের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

ন্যু ক্যাম্পে বুধবার রাতে কোয়ার্টারের ফিরতি লেগে ৬-১ গোলে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। প্রথম লেগে সেভিয়ার মাঠে হেরেছিল ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে সেমিতে গেল কাতালানরা।

ঘরের মাঠে শুরু থেকেই প্রভাব বিস্তার করেছে বার্সেলোনা। ১৩ মিনিটে লিওনেল মেসি প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজে। ফিলিপে কৌতিনহো স্পটকিকে এগিয়ে দেন স্বাগতিকদের।

ম্যাচের ২৪ মিনিটে অতিথি মিডফিল্ডার রোকিকে জেরার্ড পিকে ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়াও। কিন্তু এভার বানেগার স্পটকিক ঠেকিয়ে নায়ক বনে যান বার্সা গোলরক্ষক সিলেসেন।

পরে ৩১ মিনিটে ইভান রাকিটিচের গোলে ব্যবধান দ্বিগুণ করে কাতালানরা। ম্যাচে তখন দুই লেগ মিলিয়ে ২-২ সমতা।

বিরতির পর ফিরে ৫৩ মিনিটে হেডে আবারও জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান কৌতিনহো। এক মিনিট বাদেই মেসির বানিয়ে দেয়া বলে গোল করেন সার্জিও রবের্তো। তখনই সেমির সুবাস পেতে থাকে বার্সেলোনা।

Reneta

ম্যাচের ৬৭ মিনিটে সেভিয়ার গিলের্মো একটি গোল ফিরিয়ে দিলে লড়াইয়ের আভাস মেলে। কিন্তু ৮৯ মিনিটে জর্ডি আলবার পাসে লুইস সুয়ারেজ, আর যোগ করা সময়ে পুরো ম্যাচে দারুণ খেলা লিওনেল মেসি সেভিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলে আধা ডজন গোলের পসরা সাজিয়েই সেমির টিকিট কাটে বার্সা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা ডেল রেবার্সালিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT