চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২১
শিক্ষা, স্বাস্থ্য
A A
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ৮ম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রফেসর ইব্রাহীম লেকচার থিয়েটারে ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় ইন্টার্ন ডাক্তারদের শপথ বাক্য পাঠ করান শিশু বিভাগের প্রফেসর ডা. মাহমুদা হাসান।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক প্রফেসর ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক ও আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস এর নির্বাহী পরিচালক প্রফেসর জামালুন্নেসা, আদ্-দ্বীন মেডিকেল কলেজসমূহের উপদেষ্টা ড. আনোয়ার হোসেন মুন্সী, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান।
বক্তব্য প্রদান করেন সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা. সরদার মো: রেজাউল ইসলাম, গাইনী বিভাগের প্রধান প্রফেসর ডা. শামসুন নাহার , মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. খায়রুল ইমাম, পেডিয়েট্রিক বিভাগের প্রধান প্রফেসর ডা. এআরএম লুৎফুল কবীর প্রমুখ। অনুষ্ঠানে মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আশরাফ-উজ্জামানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
শুরুতে ইন্টার্ন চিকিৎসকদের পরিচিতি, লগ বুক প্রদান এবং নিয়ম-নীতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহা-পরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন। তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতাল ব্যস্ততম একটি হাসপাতাল। এখানে সবধরণের রোগী সেবা নিতে আসে। তাই আদ্-দ্বীন হাসপাতালে ইন্টার্নশীপ করে পেশা জীবনে দক্ষতা অর্জনের অহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন: একাডেমিক পড়ালেখা শেষ করে ইন্টার্ন চিকিৎসক হিসেবে পেশা জীবনে প্রবেশের মাধ্যমে তোমাদের দায়িত্ব বহুগুনে বেড়ে গেছে। তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে।”
তিনি আরও বলেন: হাসপাতাল হলো ডাক্তারদের সেকেন্ড হোম। যারা হাসপাতালে যত বেশি সময় দিবে তারা তত বেশি শিখবে। সিনিয়র ডাক্তার ও নার্সদের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে। তিনি পেশা জীবনে সকলের সফলতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর জামালুন্নেসা বলেন: সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আন্তরিকতার সাথে রোগীর সেবা দিতে হবে। কথা ও কাজে যেন রোগীরা অসন্তুষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে।
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান বলেন: আজকে তোমাদের, তোমাদের পিতা মাতার ও আমাদের একটি খুশির দিন। একটি বাচ্চা যেমন যেমন দিন, সপ্তাহ, মাস পেরিয়ে পরিপক্ব অর্জন করে; তেমনি তোমরাও দীর্ঘ শিক্ষা জীবন শেষ করে ডাক্তার হিসেবে পেশা জীবনে দক্ষতা অর্জন করতে যাচ্ছো। এই সময়টি শেখার সময়। তাই বিন্দুমাত্র অবহেলা না করে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টার্ন চিকিৎসক
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT