চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আদি’র সাথে যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক: অংশু

মিতুল আহমেদ মিতুল আহমেদ
৮:০০ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

‘একটি দেয়াল। কাঁটাতারে ঘেরা শক্ত দেয়াল। এপাশে বন্দী জীবন। আর ওপাশে…মুক্তি…আদি’। তানিম রহমান অংশু পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘আদি’ চলচ্চিত্রের ট্রেলারে এমন সংলাপ শোনা গিয়েছিলো ২০১৬ সালের জানুয়ারিতে। ২ মিনিটের তাক লাগানো ‘আদি’র ফার্স্ট লুক প্রকাশের পর ছবিটির প্রশংসায় মাতেন চলচ্চিত্র প্রেমীরা। তখন অনেকেই ছবিটি নিয়ে আশায় বুক বাঁধেন।

কিন্তু ফার্স্ট লুক প্রকাশের প্রায় আড়াই বছর হয়ে গেলেও প্রেক্ষাগৃহে আসেনি ‘আদি’। কেন এখনো পর্দায় আসেনি ছবিটি? কী হয়েছে ‘আদি’র সাথে? ছবিটি কি আদৌ সিনেমা হলে আসবে? আদি নিয়ে এমন কৌতুহল হাজারো বাংলা চলচ্চিত্র প্রেমীদের। তাদের কথা বিবেচনা করেই ছবিটির সর্বশেষ অবস্থা জানতে যোগাযোগ করা হয় নির্মাতা তানিম রহমান অংশুর সাথে। নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে চ্যানেল আই অনলাইনের কাছে আশার কথা জানান এই নির্মাতা।

 ২০১৬ সালেই ‘আদি’ বড় পর্দায় মুক্তির কথা শোনা গিয়েছিলো। কিন্তু সে বছরতো নয়-ই কেটে যাচ্ছে আরো দুই বছর। ছবি মুক্তি নিয়ে দীর্ঘসূত্রিতার কারণ কী? জানতে চাইলে অংশু বলেন, দেখুন, সিনেমাটির কাজ শেষ হয়েছে বহু আগেই। কিন্তু ছবিটির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতা আমাদের ভেতরকার। একেবারে প্রাইভেট ইস্যু। এটা নিয়ে খোলামেলা কথা বলতে পারছি না। ভেতরকার জটিলতার কারণেই ছবিটি মুক্তি দিতে একটু সময় লাগছে।

ভেতরকার জটিলতা কাটিয়ে কবে নাগাদ বড় পর্দায় ‘আদি’র মুক্তির সম্ভাবনা দেখছেন?-এমন প্রশ্নে অংশু বলেন, আমরা বারবার ‘আদি’ মুক্তির জন্য একটা নির্দিষ্ট সময় দিচ্ছি, সম্ভাব্য দর্শকরা তার জন্য অপেক্ষায় থাকছেন। পরবর্তীতে ছবিটি আর পর্দায় আসছে না, ফলে দর্শকরাও বিরক্ত হচ্ছেন। আসলে এ অবস্থার জন্য কাউকেই দায়ি করতে পারছি না। এটা এমন একটা অবস্থায় আছে যে, এই মুহূর্তে কারো কন্ট্রোলে নাই।

‘আদি’ ছবির একটি ‍দৃশ্যে শতাব্দী ওয়াদুদ

‘আদি’র সাথে যা হয়েছে তাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করে নির্মাতা আরো বলেন, সিনেমাটা যেহেতু নির্মিত হয়েছে একদিনতো মুক্তি পাবেই। কিন্তু ‘আদি’র সাথে যা হয়ে গেল এটা খুবই দুর্ভাগ্যজনক। সিনেমাটি মুক্তির জন্য আমরা সব রকম চেষ্টাই করে যাচ্ছি।

এদিকে প্রথম সিনেমা মুক্তি জটিলতায় আটকে থাকলেও নিজের দ্বিতীয় ছবির সেন্সর সার্টিফিকেট এরইমধ্যে হাতে পেয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান তানিম রহমান অংশু। দ্বিতীয় ছবির নাম ‘স্বপ্নবাড়ি’। ছবিটি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা বলেন, আমার দ্বিতীয় ছবি ‘স্বপ্নবাড়ি’র সব কাজ হয়ে গেছে। এমনকি সেন্সর সার্টিফিকেটও পেয়ে গেছি আমরা। আগামী দুই মাসের মধ্যে বড় পর্দায় রিলিজ দেয়ার পরিকল্পনা করছি।

‘স্বপ্নবাড়ি’ সম্পর্কে বলতে গিয়ে এই নির্মাতা আরো বলেন, অতি প্রাকৃত একটি গল্প ‘স্বপ্নবাড়ি’। অনেকটা মনস্তাত্বিক জটিলতা নিয়ে তৈরি হয়েছে ছবির গল্পটি। এই ছবির মধ্য দিয়ে মূল ধারার বাইরে গিয়ে কাজ করেছি। কিছুটা এক্সপেরিমেন্টাল। দেখা যাক ছবিটি কীভাবে নেয় মানুষ। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জাকারিয়া বারি মম ও মিলনকে। এছাড়া রয়েছেন নওশাবা আহমেদ ও শিমুল খানের মতো অভিনেতারা।

Reneta

প্রথম ছবি ‘আদি’ নিয়ে যেমন প্রচার প্রচারণা দেখা গিয়েছে, ‘স্বপ্নবাড়ি’ নিয়ে তেমনটা দেখা যাচ্ছে না কেন? এমন প্রশ্নে অংশু বলেন, আসলে ‘আদি’র পরে আমি ব্যক্তিগত ভাবে চাইনি ছবি মুক্তির বিষয়টি একেবারে নিশ্চিত না করে মানুষকে জানানো। ‘আদি’ একাধিকবার তারিখ করেও মানুষের কাছে নিয়ে আসতে পারিনি, এসব কারণেই ‘স্বপ্নবাড়ি’র প্রচারণা আগে থেকে শুরু করিনি। তবে অতি শিগগির আমরা ‘স্বপ্নবাড়ি’ নিয়ে প্রচারণায় আসবো।

‘আদি’র ফার্স্টলুক প্রকাশের পর হইচই ফেলে দিয়েছিলেন এ বি এম সুমন। টিজারে সুঠাম দেহের সুমনকে দেখা গেছে একজন দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে। তার চরিত্রের নামই ‘আদি’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আর শায়লা সাবি। ছবিতে খলচরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। ইতিবাচক চরিত্রে দেখা যাবে ‘ঢাকা অ্যাটাক’-এ ঠান্ডা মাথার ভিলেন তাসকিন রহমানকে।

‘আদি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন

থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ফ্যাটম্যান ফিল্মস ও দ্য অ্যাড্রেস। অংশু ও দেবাশীষ হাওলাদারের চিত্রনাট্যে ছবিটির জন্য গান লিখেছেন আসিফ ইকবাল ও আবদার রহমান। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। অ্যাকশন দৃশ্য পরিচালনায় ছিলেন এডওয়ার্ড এফ গোমেজ। ছবিটির জন্য গান লিখেছেন আসিফ ইকবাল ও আবদার রহমান। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ, অ্যাকশন দৃশ্য পরিচালনায় এডওয়ার্ড এফ গোমেজ।
‘আদি’র ফার্স্টলুক:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিএ বি এম সুমনতানিম রহমান অংশুনওশাবা আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেন্টল পার্কের একযুগ পূর্তি

পরবর্তী

গ্রেনেড হামলা মামলা: রায়ের ঘোষণার দিন জানা যাবে মঙ্গলবার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেনেড হামলা মামলা: রায়ের ঘোষণার দিন জানা যাবে মঙ্গলবার

রাবিতে শহিদুল আলমের মুক্তি দাবি

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT