চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত অবমাননা: চার সচিবসহ ১১ জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:৫৩ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৭
আদালত
A A

সেন্টমার্টিন দ্বীপে পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নতুন স্থাপনা না করতে হাইকোর্টের রায় প্রতিপালনে ব্যর্থতার অভিযোগে চার সচিবসহ ১১জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

চার সচিবসহ ১১জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থাগ্রহণ করা হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের শুনানি নিয়ে আদালত এই রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন বেলার আইনজীবী মিনহাজুল হক চৌধুরী এবং সাঈদ আহমেদ কবির।

আদালত অবমাননার বিষয়ে যাদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তারা হলেন- পরিবেশ ও বন সচিব, বিমান ও পর্যটন সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ সচিব, নৌ-পরিবহন সচিব, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাব্যবস্থাপক (এমডি), কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা পরিষদ সচিব, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন।

সেন্টমার্টিনে পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ২০১১ সালে হাইকোর্ট রায় দিয়েছিলেন। ওই রায়ে সেন্টমার্টিন এলাকায় বিরল প্রজাতির কচ্ছপ ও শামুক রক্ষায় নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

কিন্তু ওই রায় বাস্তবায়ন না করায় গত ২ ফেব্রুয়ারি চার সচিবসহ ১১জনকে লিগ্যাল নোটিশ দেয়া হয়। নোটিশের জবাব না পেয়ে ওই ১১ জনের বিরুদ্ধে আদালত অবমনার আবেদন করা হয়।

আদালত শুনানি করে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

ট্যাগ: আদালতসেন্টমার্টিনহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দাঁত ব্যথায় কাতর রণবীর সিং

পরবর্তী

মিউজিক্যাল চেয়ার ঘুরে ফের সাকিবই বিশ্বসেরা

পরবর্তী

মিউজিক্যাল চেয়ার ঘুরে ফের সাকিবই বিশ্বসেরা

‘স্বপ্নজাল’ ছবির নায়ক ইয়াশ রোহান, পরিচালক গিয়াসউদ্দিন সেলিম আর নায়িকা পরীমনি

দু’শ জনকে পেছনে ফেলে নায়িকা পরীমনি

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT